news editor
২৮ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জয়পুরহাটের আক্কেলপুরে পুলিশ কে মারধর এবং পিকআপ গাড়ি আটকে দেওয়া ও হুমকির অভিযোগে বাবা- ছেলে গ্রেপ্তার

(ভ্রাম্যমান) প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুরে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং এক উপ-পরিদর্শককে (এসআই) চার ঘণ্টার মধ্যে বদলির হুমকি দেওয়ার অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজন কে আসামি করে মামলা হয়েছে।

আক্কেলপুর ‎থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ আল-মাসুম বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।

‎গ্রেপ্তারকৃতরা হলেন আক্কেলপুর পৌরশহরের হাস্তাবসন্তপুর মহল্লার সাকিবুর রহমান সুমন (৪০), যিনি ট্যারা সুমন নামে পরিচিত এবং তাঁর ছেলে সায়মন সাফিত (১৭) ওরফে সুজন।

রবিবার তাদের আদালতে হাজির করা হলে আদালত ছেলেটিকে জামিন এবং বাবাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

‎এজাহার সূত্রে জানা যায়,গত ২৫ এপ্রিল শনিবার বিকেলে আক্কেলপুর পৌর এলাকায় একটি টিসিবি পণ্য বিক্রয়কেন্দ্রে শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্যরা। এ সময় কয়েকজন ব্যক্তি লাইনে না দাঁড়িয়ে জোর করে পণ্য নেওয়ার চেষ্টা করলে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

‎পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে অভিযুক্তরা তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের ধাক্কাধাক্কি ও মারধর করেন এবং পুলিশের পিকআপের গতিরোধ করে সেটি কিছু সময়ের জন্য আটকে রাখেন।

‎এজাহারে আরও বলা হয়, অভিযুক্ত সাকিবুর রহমান সুমন পুলিশের এসআই আব্দুল্লাহ আল মাসুমকে চার ঘণ্টার মধ্যে বান্দরবানে বদলি ও চাকুরি খাওয়ার হুমকি দেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে বাবা ও ছেলেকে আটক করে। মামলার অন্য আসামিরা পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা বলেন, পুলিশকে মারধর, সরকারি কাজে বাধা ও হুমকির অভিযোগে পিতা,পুত্র সহ ৪ জন ও অজ্ঞাত আরো কয়েকজনের নামে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং অন্য আসামিরা পলাতক ও তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০