news editor
২৪ জুন ২০২৬, ২:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি : চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন ও বর্ষব্যাপী বৃক্ষ রোপণ-বিতরণ কার্যক্রম সফল করতে গ্রীন রোড শো: চট্টগ্রাম টু বান্দরবান-কক্সবাজার-এর তৃতীয় দিনের অনুষ্ঠান ২২ জুন, বিকাল ৩টায় কক্সবাজার সদরস্থ প্রি প্যারাটরি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের চারা ও লিফলেট বিতরণ করা হয় এবং শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ও বনজ চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রি প্যারাটরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলো’র কক্সবাজার জেলা প্রতিনিধি এস কে রানা, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখার সভাপতি কামরুস সরোয়ার, সিনিয়র সহসভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. জহির আলম বাপ্পী, ন্যাশনাল প্রেস সোসাইটি কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহসভাপতি মো. ওবায়দুল হক ছোটন, সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল নোমান।
সংগঠনের সভাপতি ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য (এডমিন) আকতার হোসেন নিজামী, সদস্য মুহাম্মদ জেবর মুল্লুক, মো. মুজিবুর রহমান, আয়েশা সিদ্দিকা, মোহাম্মদ কাউসার, জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, মোহাম্মদ আব্দুল মোমেন, মোহাম্মদ রিফাত প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রধান শিক্ষিকা কামরুন নাহার বলেন, আজকের পৃথিবী আগামী দিনের ভবিষ্যৎ। আগামী প্রজন্মকে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে আগামী প্রজন্মের হাতে সবুজের পদচিহ্ন চারা তুলে দিতে হবে। আগামী প্রজন্মের যত বেশি সবুজের প্রতি ভালোবাসা ও আবেগ সৃষ্টি হবে, তত বেশি সবুজ ও প্রকৃতির সম্ভাবনা জাগবে। তিনি আরো বলেন, আমরা যদি প্রত্যেকটি শিশুকে বৃক্ষরোপণে আগ্রহী করে তুলতে পারি, তাদের হাত ধরেই আগামী সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। তাই তিনি সকল শিশুদের হাত দিয়ে বৃক্ষরোপণ করার পাশাপাশি তাদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের পরিচয় তুলে ধরতে হবে, যাতে তাদের মধ্যে বৃক্ষের প্রতি ভালোবাসা জাগে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০