news editor
২৩ ডিসেম্বর ২০২৫, ৭:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোবিন্দগঞ্জে অবৈধভাবে পুকুর খননের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

আব্দুর রাজ্জাক সরকার গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিন ফসলি কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার উপজেলার কামারদহ ইউনিয়নের সতিতলা শেরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান।

অর্থদণ্ডপ্রাপ্ত কাজী হারুন অর রশিদ মামুন ওই এলাকার আবু কাজীর ছেলে। এর আগে একই এলাকায় তার মালিকানাধীন একটি পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় গর্তে গড়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী জানান।

অভিযান সূত্রে জানা গেছে, কামারদহ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তুলশিপাড়াসহ আশেপাশের এলাকার শত শত বিঘা জমিতে আটকে থাকা বৃষ্টির পানি বছরের পর বছর ধরে এই জমির উপর দিয়ে সড়কের মাঝামাঝি অবস্থিত সেতু দিয়ে অন্যপাশে প্রবাহিত হত। কিন্তু জমির মালিক সেতুর মুখে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পুকুর খননের কাজ শুরু করেন। এতে আগামী বর্ষায় আশপাশের কয়েক শত বিঘা আবাদি জমি জলাবদ্ধতার আশঙ্কায় পড়ে। অবৈধভাবে পুকুর খনন কালে এলাকাবাসী বাধা দিতে গেলে তাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা।

পরে পার্শ্ববর্তী জমির মালিক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে অবৈধভাবে পুকুর খননের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জমির মালিক কাজী হারুন অর রশিদ মামুনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসিল্যান্ড তামশিদ ইরাম খান বলেন, জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে ফসলি জমির মাটি খনন করার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে কাজী হারুন আর রশিদ মামুনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ফোর্স হিসেবে সহায়তা করেন গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০