news editor
৩০ মার্চ ২০২৬, ৪:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় স্বাস্থ্য বিভাগে নিয়োগে বড় অংকের ঘুষ বাণিজ্য: সিভিল সার্জনের কাছে অভিযোগ

আব্দুর রাজ্জাক সরকার,গাইবান্ধাঃ গাইবান্ধা জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আউটসোর্সিং প্রক্রিয়ায় জনবল নিয়োগে ব্যাপক অনিয়ম ও লাখ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে। নিয়োগের কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান ‘কেএসএফ ট্রেড লিমিটেড’-এর বিরুদ্ধে এই অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ তুলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার (৩০ মার্চ) দুপুরে গাইবান্ধা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা অতনু সাহা স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগপত্র জেলা সিভিল সার্জন বরাবর জমা দেওয়া হয়। অভিযোগের সাথে ঘুষ দাবির স্বপক্ষে ডিজিটাল প্রমাণও (অডিও রেকর্ড) সংযুক্ত করা হয়েছে।
অভিযোগের মূল বিষয়সমূহ:
ঘুষের পরিমাণ: আউটসোর্সিংয়ে জনবল নিয়োগের বিনিময়ে প্রার্থী প্রতি ৩ থেকে ৩.৫ লক্ষ টাকা দাবি করা হচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জানিয়েছেন, “স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। মেধাবীদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে অযোগ্যদের নিয়োগ দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
এ বিষয়ে জেলা সিভিল সার্জন জানান, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং প্রাপ্ত প্রমাণাদি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০