news editor
২৮ এপ্রিল ২০২৬, ৭:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালন

আঃ রাজ্জাক সরকার,গাইবান্ধা জেলা: সরকারী খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় গাইবান্ধায় নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস -২০২৬ পালন করা হয়েছে। আজ(২৮ এপ্রিল) মঙ্গলবার জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে এই দিবসটি পালন করা হয়।

সকাল ৯ টার দিকে আদালত প্রাঙ্গনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে দিবসটির কর্মসুচি উদ্বোধন করেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জর্জ মোঃ রেজাউল করিম সরকার। এরপর একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালীতে অংশ নেয় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার জসিম উদ্দিন, সিভিল সার্জন রফিকুজ্জামান।

সড়ক প্রদক্ষিণ শেষে আদালত ভবনের সম্মেলন কক্ষে ঘন্টাব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুগ্ন ও দায়রা জর্জ অলরাম কার্জীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট,মোঃ মাহবুবুর রহমান, নারী ও শিশু ট্রাইবুন্যালের-১ এর বিচারক মেরিনা সুলতানা সহ জেলা জর্জ কোর্টের বিভিন্ন পর্যায়ের বিচারকগন। এছাড়াও আইনজীবী সমিতির আহব্বায়ক সেকেন্দার আজম আনাম, জিপি আব্দুল মজিদ, পিপি আব্দুল হালিমসহ স্থানীয় বেসরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিবসটি পালনের মুল লক্ষ্য হচ্ছে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিকরা। আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় মানুষকে বিনা খরচে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ২০০০ সালের আইন অনুযায়ী ২০১৩ সাল থেকে এই দিবস পালিত হচ্ছে।

অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে এ্যাডভোকেট রেজোয়ানুল মন্ডল, এ্যাডভোকেট আহম্মেদ নাজমুল হুদা নামে দুই জন আইনজীবীর হাতে সম্মননা স্মারক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০