news editor
১৫ জুন ২০২৬, ২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় জুলাই শহীদের কবর নির্মানের টাকা আত্নসাৎ এর অভিযোগে সংবাদ সম্মেলন

আব্দুর রাজ্জাক সরকার , গাইবান্ধা : গাইবান্ধায় আওয়ামীলীগ প্রতিষ্ঠা ও জুলাই শহীদদের কবরের টাকা আত্নসাৎ এর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (১৫ জুন) সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে গাইবান্ধা জুলাই শহীদ পরিবারের স্বজনদের উদ্যোগে গাইবান্ধা প্রেসক্লাবের মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলন ৬ জন জুলাই শহীদদের পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা। এসময় তিনি অভিযোগ করে বলেন,জেলা নাগরিক পার্টির শীর্ষ কয়েক নেতা শহীদ পরিবারদের বাদ দিয়ে পতিত আওয়ামীলীগ প্রতিষ্ঠায় কাজ করছে। পাশাপাশি জেলা পরিষদের প্রায় ৫ লাখ টাকা অনুদানে ৬ জন জুলাই শহীদের কবর পাকা করনের কাজ সম্পুর্ন না করেই দীর্ঘদিন ধরে ফেলে রেখেছে।

এ বিষয়ে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বর্মনের কাছে জানতে চাইলে তিনি সরাসরি ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ কে দেখিয়ে দেন। পরে তার কাছে থেকে জানতে পারি গাইবান্ধা জেলার ছাত্র শক্তির আহব্বায়ক মেহেদী হাসান সব বিল তুলে নিয়ে গেছে। এই অনিয়মের বিষয়ে জেলা প্রশাসক কে মৌখিক ভাবে অবগত করলেও পরে কোনো এক অদৃশ্য কারনে ব্যবস্থা নেন নি ।

এছাড়াও গাইবান্ধায় জুলাই শহীদ এবং আহতদের পুর্নবাসন কমিটি হয়েছে ওই কমিটিতে কে কে আছে তাও আমরা জানিনা। আমাদের কে পাশ কাটিয়ে অভিযুক্তরা সব কাজ চালিয়ে যাচ্ছে। যা শহীদদের রক্তের সাথে বেঈমানী।

তিনি আরো বলেন, এই তথ্য গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে আমাদের নানা রকম হুমকি দেওয়া হচ্ছে। দায়ীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে অবাঞ্চিত ঘোষণা করলাম। সেই সাথে শহীদ পরিবারদের নিরাপত্তার জন্য পুলিশ ও প্রশাসনের কাছে জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে, শহীদ শাকিলুরের সহধর্মিণী শারমিন, আরিফুলের সহধর্মিণী হালিজা বেগম, নাজমুলের মা গোলেবান, জুয়েল রানার মা জমিলা বেগম, সুজনের সহধর্মিণী লাইজু বেগম উপস্থিত ছিলেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে, গাইবান্ধা জেলার ছাত্র শক্তির আহব্বায়ক মেহেদী হাসান বলেন, আমার বিরুদ্ধে টাকা আত্নসাৎ এর অভিযোগের কোনো ভিত্তি নেই। প্রকল্পের সব কাজ এখনো শতভাগ সম্পুর্ন হয়নি। প্রশাসন ও শহীদ পরিবারের সাথে সমন্বয় করে বাকি কাজ দ্রুত সম্পুর্ন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০