news editor
২৩ মে ২০২৬, ১:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় মানবাধিকার কর্মী মওদুদের মামলায় সাইবার অপরাধ তদন্তে সিআইডি

নিজস্ব প্রতিবেদক : মানবাধিকার কর্মী মওদুদ আব্দুল্লাহ শুভ্র দায়ের করা একটি এফআইআর ও জিআর মামলাকে কেন্দ্র করে কোতোয়ালি থানায় সাইবার অপরাধসহ বিভিন্ন অভিযোগের তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলাটিতে পরিকল্পিত ষড়যন্ত্র, অনলাইন নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গুরুতর অপরাধ সংঘটনের অভিযোগ এবং ভবিষ্যৎ নিরাপত্তা হুমকির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

মামলার সূত্র ধরে থানায় একাধিক জিডি (সাধারণ ডায়েরি) রেকর্ডভুক্ত করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, এসব জিডিতে সাইবার অপরাধের আলামত, অনলাইন কার্যক্রমের তথ্য এবং বিভিন্ন প্রযুক্তিগত উপাদান সংরক্ষণ করা হয়।

পরবর্তীতে বিষয়গুলো আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তদন্তের অনুমতি প্রদান করেন। আদালতের নির্দেশনার পর সংশ্লিষ্ট থানা থেকে বিভিন্ন আলামত জব্দ করে তদন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। একইসঙ্গে পুলিশকে সাইবার অপরাধ, তথ্যপ্রযুক্তিগত অপরাধ দমন এবং সংশ্লিষ্ট অভিযুক্তদের শনাক্তে অধিকতর তদন্ত পরিচালনার নির্দেশ দেওয়া হয়। তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিলেরও নির্দেশনা রয়েছে বলে জানা গেছে।

এদিকে মামলাটি নন-এফআই ও নন-জিআর প্রক্রিয়ায় অনুমোদন পাওয়ার পর বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে অধিকতর তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-কে। সংশ্লিষ্টরা বলেছেন, মামলার সঙ্গে জড়িত সাইবার অপরাধ, অনলাইনভিত্তিক কার্যক্রম এবং অন্যান্য অভিযোগসমূহ বর্তমানে সরকারের তত্ত্বাবধানে তদন্তাধীন রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, আদালতের নির্দেশনা অনুযায়ী প্রশাসন ও তদন্তকারী সংস্থাগুলো বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। সাইবার নিরাপত্তা, ডিজিটাল অপরাধ দমন এবং প্রযুক্তিনির্ভর অপরাধীদের শনাক্তে প্রয়োজনীয় সকল আইনগত ও প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১০

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

১১

খাদ্য অধিদপ্তরের অদৃশ্য শক্তির বলে কুষ্টিয়া ফেলে সিরাজগঞ্জে যোগদানের নেপথ্যে কী?

১২

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দিলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

১৩

মায়ের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দোষীদের শাস্তির চায় সন্তানরা

১৪

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, জয়পুরহাট সাংগঠনিক জেলার উদ্যোগে যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

১৫

এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১

১৬

গাইবান্ধার রুমন হত্যা মামলার প্রধান দুই আসামি গাজীপুর থেকে গ্রেফতার

১৭

বগুড়ার সাবগ্রাম ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ উদ্বোধন

১৮

কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময়

১৯

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এর অর্থায়নে চকরিয়ায় বিনামূল্যে গাছের চারা বিতরণ

২০