news editor
৫ জুন ২০২৬, ১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লা বিমানবন্দর-সংলগ্ন ভূমি বিরোধ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা বিমানবন্দর-সংলগ্ন ১৩ গ্রামের দীর্ঘদিনের ভূমিসংক্রান্ত বিরোধের স্থায়ী সমাধানের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১১টার দিকে বিমানবন্দর-সংলগ্ন এলাকার কয়েক হাজার মানুষ পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় জড়ো হয়ে তাঁদের দাবি তুলে ধরেন। আন্দোলনকারীদের অভিযোগ, ভূমির মালিকানা, কর আদায় এবং স্থানীয়দের চলাচলের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিরোধ চলছে। একাধিকবার সমাধানের উদ্যোগ নেওয়া হলেও এখনো কার্যকর কোনো অগ্রগতি হয়নি।
কর্মসূচিতে অংশ নিয়ে স্থানীয় বাসিন্দা কাজী মিরাজ বলেন, তাঁদের পূর্বপুরুষদের মালিকানাধীন জমি থেকে স্থানীয়দের বিভিন্নভাবে বঞ্চিত করা হচ্ছে। এমনকি অনেক ক্ষেত্রে চলাচলের পথও সংকুচিত বা বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি এ সমস্যার দ্রুত ও ন্যায়সংগত সমাধানের দাবি জানান।
আরেক বাসিন্দা মাহবুব মজুমদার বলেন, ব্রিটিশ আমল থেকে তাঁদের পরিবার ও এলাকার মানুষ এসব জমির মালিকানা ভোগ করে আসছেন। তাই ভূমিসংক্রান্ত বিষয়গুলোতে স্থানীয় জনগণের স্বার্থ ও অধিকার নিশ্চিত করতে হবে।
‘নিজ ঘরে পরবাসী’ সংগঠনের সভাপতি আশিক চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে ১৩ গ্রামের মানুষ নানা ধরনের ভূমিসংক্রান্ত জটিলতার মধ্যে বসবাস করছেন। আলোচনার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।
আন্দোলনকারীরা জানান, সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে দ্রুত আলোচনার মাধ্যমে ভূমি বিরোধ নিষ্পত্তি এবং স্থানীয় জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে কর্মসূচির কারণে মহাসড়কে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে এবং উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যাত্রী ও পরিবহনচালকদের ভোগান্তিতে পড়তে হয়।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, স্থানীয়রা মানববন্ধন কর্মসূচি পালন করছিলেন। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
মানববন্ধনে জেলা বিএনপির নেতা এস এ বারী সেলিম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, ‘নিজ ঘরে পরবাসী’ সংগঠনের সভাপতি আশিক চৌধুরী, বিএনপি নেতা মাহবুব মজুমদারসহ ১৩ গ্রামের কয়েক হাজার বাসিন্দা অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০