news editor
২৫ জুলাই ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ (বগুড়া): পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হওয়ার লক্ষ্যে শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা-এর উদ্যোগে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানা, মসজিদ এবং জনসাধারণের মাঝে দিনব্যাপী ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকাল থেকে পিকআপ ভ্যান ও গাড়ির মাধ্যমে বিভিন্ন স্থানে চারা গাছ পৌঁছে দিয়ে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচির আওতায় ময়দানহাটা মোশাররফ হোসেন কলেজ, আলিয়ার হাট রোকেয়া সাত্তার উচ্চ বিদ্যালয়, বেতগাড়ী মিরবাড়ী এতিমখানা ও মসজিদ, আমতলী মডেল একাডেমি ও স্কুল, ময়দানহাটা মাদ্রাসা ও এতিমখানা, আমতলী আল ফুরকান একাডেমি এবং বেতগাড়ী হাজীপাড়া মসজিদসহ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও বিনামূল্যে চারা বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা-এর সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. নাছিমুল গনি, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মুহাম্মদ তাহাজ্জত আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, দপ্তর সম্পাদক আবু বকর সিদ্দিক, সমাজসেবা সম্পাদক মোফাচ্ছের আলী, নির্বাহী সদস্য ইস্রাফিল, সদস্য ও আকাশ-জমিন পত্রিকার সম্পাদক মীর লিয়াকত আলী এবং ময়দানহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুবুল আলম মানিক, মাছুদার রহমান হেলাল, আব্দুল আজিজ, আশরাফুল হক ডনি, মেহেদুল ইসলাম, রাশেদুল ইসলাম, দেলোয়ার হোসেন, মোকসেদুর রহমান, আব্দুল লতিফ মন্ডল ও সাজু।
এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা ও মসজিদের শিক্ষক, ইমাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী এবং এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “একটি গাছ, একটি প্রাণ—গাছ লাগান, পরিবেশ বাঁচান”—এই স্লোগানকে সামনে রেখে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সমাজের প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান তারা।
শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা জানায়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ, শিক্ষা, মানবকল্যাণ ও জনসেবামূলক বিভিন্ন কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০