news editor
২৯ জুন ২০২৬, ৪:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় অপহরণকৃত স্কুল ছাত্রী উদ্ধার সহ গ্রেফতার -১

আব্দুর রাজ্জাক সরকার , গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধা সদরের বাদিয়াখালী গ্রামে পুরাতন বাদিয়াখালী উচ্চ বিদ্যালয়ের অপহরণকৃত দশম শ্রেনীর এক স্কুল ছাত্রী কে উদ্ধারসহ ঘটনার সাথে জড়িত প্রধান অভিযুক্ত আহসান হাবীব(২২) কে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার দুপুর সোয়া ১ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যম কে নিশ্চিত করেন র‌্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

এজাহারের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ছাত্রী বিদ্যালয়ে যাতায়াতের সময় বখাটে আহসান হাবীব প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। তরুণী প্রেমের প্রস্তাব প্রত্যাখান করে অভিভাবক কে জানায়। পরে ওই তরুনীর অভিভাবকের কাছে আহসান হাবীবের পরিবার বিয়ের প্রস্তাব পাঠালে বখাটের কারন দেখিয়ে প্রত্যাখান করে। এতেই চটে যান আহসান হাবীব ও তার পরিবার ।
এরপর ৩১ মার্চ ওই তরুনী রামনাথের ভিটা মন্ডল পাড়া এলাকায় চাচার বাড়িতে থাকার সময় বাড়ির বাহিরে আসা মাত্র কৌশলে আহসান হাবীব ও তার সহযোগীরা অটোতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এঘটনায় ওই তরুনীর মা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং-২২।

ঘটনাটির গুরুত্ব বিবেচনায় স্কুল ছাত্রী কে উদ্ধার ও জড়িত আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে । র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সাঘাটা উপজেলার সাতটেকোর গ্রামের আসাদুলের বাড়িতে অভিযুক্তরা গ্রেফতার এড়াতে আত্নগোপনে রয়েছে।

পরে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল আজ ভোর রাত সাড়ে ১২ টার দিকে সেই স্থানে অভিযান চালিয়ে অপহরণ মামলার প্রধান আসামি আহসান হাবীব কে গ্রেফতার সহ অপহরণকৃত স্কুল ছাত্রী কে উদ্ধার করে। গ্রেফতার আহসান হাবীব সদরের রামনাথ ভিটা(বালুচর) গ্রামের মো. বকুল মিয়ার ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামি কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০