news editor
১৭ জুন ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভুয়া ছিনতাই নাটক সাজিয়ে আত্মসাতের চেষ্টা, উদ্ধার প্রায় সাড়ে ৪ লাখ টাকা; গ্রেফতার ডেইরি ফার্ম ম্যানেজার

মোঃ সুজন আহমেদ : পাবনার ভাঙ্গুড়ায় জনতা ডেইরি ফার্মের প্রায় ৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। তদন্তে অভিযোগকারী ম্যানেজারের নিজস্ব সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার দেখানো মতে লুকিয়ে রাখা ৪ লাখ ৬৮ হাজার ২৭০ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জুন ২০২৬ তারিখে জনতা ডেইরি ফার্মের ম্যানেজার মোঃ নাজমুল হোসেন অভিযোগ করেন যে, ডেইরি ফার্ম থেকে প্রায় ৭ লাখ টাকা নিয়ে বাসায় ফেরার পথে অজ্ঞাতনামা চার ব্যক্তি তার হাত-পা বেঁধে এবং মুখে শপিং ব্যাগ ঢুকিয়ে টেপ পেঁচিয়ে নগদ অর্থ ছিনিয়ে নেয়।

অভিযোগের পর স্থানীয়রা তার গোঙানির শব্দ শুনে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্ত এবং গোপন তথ্য সংগ্রহ শুরু করে।

তদন্তের একপর্যায়ে পুলিশের কাছে সন্দেহ সৃষ্টি হলে নাজমুল হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে কথিত ছিনতাইয়ের ঘটনাটি সাজানো ছিল এবং আত্মসাৎ করা টাকার একটি অংশ জনতা ডেইরি ফার্মে লুকিয়ে রাখা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৬ জুন) রাতে ভাঙ্গুড়া থানা পুলিশ তাকে সঙ্গে নিয়ে হরোপাড়াস্থ জনতা ডেইরি ফার্মে অভিযান চালায়। তার দেখানো মতে ফার্মের কিচেন রুমে থাকা একটি ফ্রিজের ওপর থেকে নগদ ৪ লাখ ৬৮ হাজার ২৭০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অর্থ জব্দ করে মালখানায় জমা রাখা হয়েছে।

পরে নাজমুল হোসেনকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনাটির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎

১

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

২

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

৩

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৪

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৫

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৬

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৭

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৮

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৯

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

১০

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১১

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১২

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১৩

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৪

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৫

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৬

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৭

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৮

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৯

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

২০