news editor
১৪ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদগাঁও উপজেলার প্রশাসনিক অবকাঠামো নির্মাণ সহ বেশ কিছু দাবি ছিল প্রধানমন্ত্রীর কাছে

কক্সবাজার প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান এর আগমন উপলক্ষে কক্সবাজারের ঈদগাঁওতে ছিল সাজসাজ রব। তের জুন শনিবার সকাল থেকে প্রচুর বৃষ্টি সত্ত্বেও নেতাকর্মীদের পদচারণায় স্থানীয় বাস স্টেশন এলাকা ছিল মুখরিত। বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল প্রধানমন্ত্রীকে বরণ করতে বাস স্টেশনে সমবেত হয়। বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল ও কৃষকদলের নেতৃবৃন্দের পাশাপাশি উৎসুক সাধারণ জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ব্যানারে ব্যানারে ছেয়ে যায় পুরো বাস স্টেশন এলাকা। জেলা বিএনপি সহ সভাপতি এম, মমতাজুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুস শুক্কুর, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, জালালাবাদ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ (জনি), জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম কোম্পানি, ঈদগাঁও বিএনপির সাধারণ সম্পাদক ওহিদুল আলম কোম্পানি, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি হুমায়ুন কবির কোম্পানি, পোকখালী ইউনিয়ন বিএনপির সভাপতি এ, এইচ, সেলিম উল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল,

বিএনপি নেতা জাহাঙ্গীর বাঙালি, মোঃ আযমগীর, ডাক্তার এহসানুল হক, ওলামা দল নেতা মৌলভী ফখরুদ্দিন ফরাজী (কাজল), ইসলামাবাদ ইউনিয়ন বিএনপি নেতা নুরুল হুদা, মাওলানা দিদারুল ইসলাম, যুবদল সভাপতি কামাল হোসেন মেম্বার, যুবদল নেতা মোঃ আবু হেনা, শহিদুল ইসলাম শহীদ, শ্রমিকদল নেতা মোকতার আহমদ, জিয়াউল করিম জিয়া, ছাত্রদল নেতা আনিসুর রহমান, মোঃ সোহেল রানা, মহিলা দলনেত্রী খুরশিদা বেগম, সেলিনা আক্তার, শামীম আকতারসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। পৌনে একটার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী শতাধিক গাড়ির বহর ঈদগাঁও বাস স্টেশন এলাকা অতিক্রম করে। প্রধানমন্ত্রীর নিজে গাড়ি চালিয়ে সড়ক অতিক্রম করছিলেন। এ সময় তার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন। গাড়ির বহরে জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ স্থানীয় সংসদ সদস্য বৃন্দ অংশ নেন। তারেক রহমানের গাড়িটি বাস স্টেশন এলাকায় পৌঁছুলে নেতাকর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন এবং স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তুলেন। তারা প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। প্রধানমন্ত্রীও উপস্থিত জনগণকে হাত নেড়ে অভিবাদন জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০