news editor
১৩ জুন ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কালাইয়ে বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি প্রতিমন্ত্রী আব্দুল বারী

মোঃ তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি : জয়পুরহাটের কালাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে শুক্রবার (১২ জুন) বিকেলে কালাই উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে “সাংগঠনিক সভা-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ও পুনট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মৌদুদ আলম সরকারের সঞ্চালনায় সভার কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন কালাই উপজেলা জিয়া পরিষদের সভাপতি ও শিরট্টি কলেজের অধ্যক্ষ মোঃ শাহজাহান আলী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল বারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই পৌর বিএনপির আহ্বায়ক মোঃ সাজ্জাদুর রহমান সোহেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম চৌধুরী টুকু, জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান তালুকদার এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আলীম সরকার।
সভায় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্পাদক আনজুম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেলাল উদ্দিন মন্ডল, উপজেলা যুবদলের নেতা হিরো তালুকদার, উপজেলা মহিলা দলের সভাপতি আরজেলা বেগম, উপজেলা কৃষক দলের সভাপতি শহিদুল ইসলাম লিপটন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রেজাউল হক, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শামিম রেজা, আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তাজউদ্দিন আহমেদ তাজ, মাত্রাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, জিন্দারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রতন এবং পুনট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনিসুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তব্য রাখেন আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপির নেতা মোঃ আবুল খায়ের গোলাম মাওলা, উদয়পুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইউনুস আলী মন্ডল, মাত্রাই ইউনিয়ন বিএনপির নেতা বাবলু, উদয়পুর ইউনিয়ন বিএনপির নেতা আমিনুর, পুনট ইউনিয়ন বিএনপির নেতা মোজাম্মেল, জিন্দারপুর ইউনিয়ন বিএনপির নেতা মাজেদুল ইসলাম ও ফিরোজ, পৌর বিএনপির সদস্য আশরাফ এবং উপজেলা মহিলা দলের নেত্রী জান্নাতিসহ আরও অনেকে।
সভায় কালাই উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বক্তারা সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০