মোঃ সুজন আহম্মেদ ক্রাইম রিপোর্টার : পাবনার চাটমোহর উপজেলায় মাদকবিরোধী অভিযানে একটি গাঁজার গাছসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, চাটমোহর থানা পুলিশের পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে উপজেলার হরিপুর ইউনিয়নের সন্দোভা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মোঃ সাদ্দাম হোসেন (৩৪), পিতা: মৃত আবির হোসেনের বসতবাড়ির আঙিনায় চাষকৃত একটি কাঁচা গাঁজার গাছ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গাঁজার গাছটির দৈর্ঘ্য প্রায় ৫ ফুট এবং ওজন আনুমানিক ৫০০ গ্রাম বলে জানিয়েছে পুলিশ। অভিযানের সময় সাদ্দাম হোসেনকে আটক করে উদ্ধারকৃত আলামতসহ চাটমোহর থানায় নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১৮(ক) ধারা অনুযায়ী চাটমোহর থানায় মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর ১১, তারিখ ১১ জুন ২০২৬।
চাটমোহর থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক চাষ, বহন ও বিক্রয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন