news editor
৭ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ের দাবিতে অনশন শেষে গ্রাম্য সালিশে বিবাহ সম্পন্ন

পাবনা প্রতিনিধি: মোঃ সুজন আহম্মেদ : পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার মুন্ডুতুষ ইউনিয়নের বোয়ালমারী গ্রামে বিয়ের দাবিতে তিন দিন ধরে অনশন করেন অষ্টমানিষা ইউনিয়নের নুনলগর গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে মোছা. কোহিনুর পারভীন।

কোহিনুর পারভীনের অভিযোগ, বোয়ালমারী গ্রামের মোহাম্মদ আব্দুস সামাদের ছেলে জীবনের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল এবং তাদের বিয়ের কথা চলছিল। তবে পরবর্তীতে জীবন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। তিনি আরও দাবি করেন, বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে তাকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়েছিল। উভয় পরিবারের সম্মতি থাকলেও পরে বিয়ে না করার সিদ্ধান্তে তিনি ক্ষুব্ধ হয়ে জীবনের বাড়িতে অনশন শুরু করেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করলে গ্রামের গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উদ্যোগ নিয়ে একটি গ্রাম্য সালিশের আয়োজন করেন। বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই সালিশে ছেলে-মেয়ে ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে কাজীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিবাহ সম্পন্ন করা হয়।

বিবাহ কার্যক্রম শেষে উপস্থিত ধর্মীয় ব্যক্তিত্ব নবদম্পতির জন্য দোয়া পরিচালনা করেন। পরে গ্রামবাসীর পক্ষ থেকে মিষ্টিমুখের আয়োজন করা হয়। এ সময় এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, আলোচনার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎

১

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

২

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

৩

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৪

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৫

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৬

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৭

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৮

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৯

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

১০

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১১

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১২

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১৩

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৪

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৫

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৬

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৭

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৮

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৯

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

২০