news editor
৫ জুন ২০২৬, ৩:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইবিএল চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: বিতর্কিত জাহাজ ভাঙা ব্যবসায়ী ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে বিপুল অঙ্কের অর্থ পাচারের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ইউনাইটেড ব্যাংক অব সুইজারল্যান্ডের (ইউবিএস) মাধ্যমে যুক্তরাজ্য থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত ম্যাশরেক ব্যাংক ও আমিরাতস এনবিডি ব্যাংকে প্রায় ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

সম্প্রতি যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থ স্থানান্তরের এই তথ্য জানিয়ে বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলকে (সিআইসি) একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে।

দেশের একটি নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্র এই চিঠির বিষয়টি নিশ্চিত করেছে।

তবে সূত্রমতে, রাজস্ব বোর্ডের ভেতরেই একটি প্রভাবশালী চক্র এই গুরুতর অভিযোগটি ধামাচাপা দেওয়ার পাঁয়তারা করছে। যুক্তরাজ্যের পাঠানো ওই চিঠি ও পাচারের নথিপত্র গায়েব করতে চক্রটি প্রায় ১০০ কোটি টাকারও বেশি অঙ্কের এক বিশাল গোপন লেনদেনের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। শুধু তাই নয়, পুরো বিষয়টি রফাদফা করে অভিযুক্তকে বাঁচাতে চট্টগ্রাম-কেন্দ্রিক কয়েকজন বিএনপি নেতাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছেন বলে জোর অভিযোগ রয়েছে।

অর্থ পাচারের এই বিতর্কের মাঝেই শওকত আলী চৌধুরীর প্রতিষ্ঠান ‘এস এন কর্পোরেশন’-এর নতুন একটি জটিলতা সামনে এসেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির আমদানি করা একটি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বর্তমানে ওই নিষিদ্ধ জাহাজটি চট্টগ্রাম বন্দরের আউটার অ্যাংকরেজে (বহির্নোঙর) আটকা পড়ে আছে।

একের পর এক এসব গুরুতর অভিযোগ ও মার্কিন নিষেধাজ্ঞার ঘটনায় সংশ্লিষ্ট মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০