news editor
২৪ মে ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দরিদ্র ও দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

সাব্বির অর্নব প্রতিবেদক, নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৫ নং রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এলাকার দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) চাল বিতরণ করা হয়েছে।

​দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে আজ ২৩ মে ২০২৬ খ্রি. শনিবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। আসন্ন পবিত্র ঈদুল আজহায় সাধারণ মানুষের ঈদ আনন্দকে আরও উৎসবমুখর করতে সরকারের এই মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রতি সুবিধাভোগী পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে।
​চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম তদারকি ও উদ্বোধন করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক।
​৫ নং রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সোলাইমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তা, কর্মচারী এবং ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের প্রতিটি অসহায় ও দুস্থ পরিবারের ঈদ আনন্দ নিশ্চিত করতে বদ্ধপরিকর। পবিত্র ঈদুল আজহায় কেউ যেন খাদ্যের অভাবে কষ্ট না পায়, সেজন্যই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এই বিশেষ ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে। অত্যন্ত স্বচ্ছ ও সুশৃঙ্খল প্রক্রিয়ায় প্রকৃত সুফলভোগীদের হাতে এই চাল তুলে দেওয়া নিশ্চিত করা হয়েছে।”
​ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সোলাইমান তাঁর বক্তব্যে বলেন, “আমাদের ইউনিয়নে অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সঠিক তালিকা অনুযায়ী চাল বিতরণ করা হচ্ছে। সরকারের এই সময়োপযোগী উদ্যোগের ফলে আমাদের এলাকার দরিদ্র পরিবারগুলো অনেক স্বস্তির সাথে ঈদ উদযাপন করতে পারবে।”
​চাল নিতে আসা এলাকার দরিদ্র ও অসহায় মানুষজন কোনো ভোগান্তি ছাড়াই সঠিক পরিমাণে চাল পেয়ে গভীর সন্তোষ প্রকাশ করেছেন এবং সরকারের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০