news editor
২০ মে ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রেমিককে হত্যা করে মরদেহ আট টুকরো করা প্রধান আসামি তাসলিমা আটক।

সরদার নাছির আহমেদ : রাজধানীর দক্ষিণ মান্ডায় প্রেমিককে হত্যার পর মরদেহ টুকরো করে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত তাসলিমাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী মুগদা থানা । এর আগে ঘটনায় জড়িত থাকার অভিযোগে হেলেনা আক্তার ও তার মেয়েকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, নিহত মোকাররম দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। সেখানে থাকাকালে তিনি তাসলিমাকে বিভিন্ন সময়ে প্রায় পাঁচ লাখ টাকা দেন। গত ১৩ মে দেশে ফিরে পরিবারের কাউকে না জানিয়ে প্রেমিকা তাসলিমার সঙ্গে দেখা করতে রাজধানীর মুগদার মান্ডা এলাকায় হেলেনা আক্তারের ভাড়া বাসায় যান।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, ওই বাসায় অবস্থানকালে মোকাররম ও তাসলিমার মধ্যে বিয়ে এবং টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে তীব্র বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে তাসলিমা ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ রয়েছে, ১৪ মে সকালে নাশতার সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে মোকাররমকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। পরে বালিশচাপা দিয়ে শ্বাসরোধের পাশাপাশি হাতুড়ি ও ধারালো বঁটি দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়।
হত্যার পর মরদেহ বাথরুমে নিয়ে আট টুকরো করা হয় বলে জানিয়েছে র‍্যাব। পরে মরদেহের অংশ পলিথিন ও বস্তায় ভরে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ১৭ মে পুলিশ মরদেহের টুকরো উদ্ধার করে। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।
ঘটনার পর র‍্যাব ও পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় হেলেনা ও তার মেয়েকে গ্রেপ্তারের পর প্রধান অভিযুক্ত তাসলিমাকেও আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০