news editor
১৮ মে ২০২৬, ৯:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রাম আদালত বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে নরসিংদীতে সমন্বয় সভা অনুষ্ঠিত

ওমর ফারুক, নরসিংদী প্রতিনিধি: গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে এর কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নরসিংদীতে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগ এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছা. নাদিরা আখতার, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আসাদুজ্জামান সরদার, জেলা তথ্য অফিসার মো. ওবায়দুল কবির মোল্লা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক জেরিন সুলতানা, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি ও সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, মানব জমিনের জেলা প্রতিনিধি বশির আহমেদ মোল্লা, নরসিংদী রিপোর্টার্স ক্লাব এর দফতর সম্পাদক ওমর ফারুক, মডেল মসজিদের ইমাম মুফতি আব্দুল্লাহ যুবাইর, আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপাধ্যক্ষ জান্নাত মহলসহ জেলার বিভিন্ন এনজিও কর্মকর্তা, উপজেলা সমন্বয়কারী এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভা সঞ্চালনা করেন গ্রাম আদালত প্রকল্প, নরসিংদীর ডিস্ট্রিক্ট ম্যানেজার আহসানুল হক মিটন।

বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প খরচে নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা। সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালতের কার্যক্রম আরও শক্তিশালী ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বিভিন্ন ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম সম্প্রসারণ, জনসচেতনতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। পাশাপাশি গ্রাম আদালতকে আরও জনবান্ধব ও কার্যকর করতে অংশগ্রহণকারীরা বিভিন্ন সুপারিশ ও প্রস্তাবনা তুলে ধরেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০