news editor
১৫ মে ২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মদনে ২০ টন সরকারি চালসহ ট্রাক আটক

মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার মদন উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রায় ২০ টন সরকারি চালসহ একটি ট্রাক আটক করেছে প্রশাসন। বৃহস্পতিবার গভীর রাতে প্রশাসন ও পুলিশের যৌথ টিম ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আটককৃত ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-২২-৩১২০। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ট্রাকটিতে মোট ৬৬৬ বস্তা চাল ছিল। এর মধ্যে ৩০ কেজি ও ২০ কেজি ওজনের বস্তা রয়েছে। প্রাথমিকভাবে জব্দ হওয়া চালের পরিমাণ প্রায় ২০ টন বলে নিশ্চিত করেছে প্রশাসন।
স্থানীয় সূত্র ও প্রাথমিক তদন্তে জানা গেছে, জব্দকৃত চালের সঙ্গে নেত্রকোনার বারহাট্টার বাউসী রাইস মিল ও তালুকদার রাইসমিলের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
এ ঘটনায় ট্রাকের চালক শামীম (২৮), শাহীন মিয়া ও মাহমুদুল আলমের নাম জানা গেছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন মদন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার, মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম, তদন্ত কর্মকর্তা অসীম কুমারসহ পুলিশের সদস্যরা। অভিযানের পর ট্রাকটি প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চাল পরিবহন ও সংরক্ষণ সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটিত হবে বলে সংশ্লিষ্টদের ধারণা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০