news editor
১২ মে ২০২৬, ৯:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পলাশবাড়ীতে সাংবাদিক পাপুলের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী

আঃরাজ্জাক সরকার,গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক ও ইউপি সচিব আনোয়ারুল ইসলামের যোগ সাজসে ভুয়া সমবায় সমিতির নামে ইউপি রাস্তার কোটি টাকা মুল্যের গাছ কর্তনের ঘটনায় অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য সংগ্রহকালে ৭১ টিভির প্রতিনিধি ও পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক পাপুল সরকারের উপর হামলার ঘটনা ঘটেছে।

১১ মে সোমবার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের সামনে রাস্তা পথরোধ করে পরিষদের নারী ইউপি সদস্যের স্বামী ও বিএনপি নেতা আতিয়ার রহমান তার লোকজন নিয়ে সাংবাদিক পাপুল সরকারের উপর পরিকল্পিত ভাবে হামলা করে মারধর ও লাঞ্চিত । এঘটনায় সাংবাদিক পাপুল সরকারের ব্যবহৃত ক্যামেরা ও মোবাইল ক্ষতিগ্রস্ত হয়।

সাংবাদিক পাপুল সরকারের উপর হামলার ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এই হামলাকারিদের দ্রুত গ্রেফতারের দাবী জানান জেলা ও উপজেলার গণমাধ্যমকর্মীগণ।

এঘটনায় সাংবাদিক পাপুল সরকার বাদী হয়ে হামলাকারি ইউপি সদস্যের স্বামী আতোয়ার রহমানসহ ৫ /৭ জন অজ্ঞাত জড়িতদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এদিকে সাংবাদিক পাপুল সরকার দাবী করেন,পেশাগত দায়িত্বপালনে সংবাদের তথ্য ও বক্তব্য সংগ্রহ কালে পরিকল্পিত ভাবে চেয়ারম্যানের পক্ষ নিয়ে হামলাকারিরা হামলা করে। এরপর হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছি,তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী করছি।

তবে এঘটনায় জড়িত আতিয়ার রহমানের কোন বক্তব্য পাওয়া যায়নি।

এবিষয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ারের আলম খান জানান,অভিযোগের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, পেশাগত দায়িত্ব পালনে সংবাদের তথ্য ও বক্তব্য গ্রহনের সময় পরিকল্পিতভাবে সাংবাদিক পাপুল সরকারের উপর হামলা ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা ও উপজেলার সর্বস্তরের গণমাধ্যমকর্মীরা। তারা দ্রুত হামলাকারীদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০