news editor
১০ মে ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে সংবাদকর্মীকে প্রাণনাশের হুমকি, কোতোয়ালি থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেট নগরীর কোতোয়ালি মডেল থানাধীন এলাকায় মো. সোহাগ মিয়া (৪২) নামের এক সংবাদকর্মীকে পথরোধ করে লাঞ্ছিত ও পরবর্তীতে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী সংবাদকর্মী সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) সম্পন্ন করেছেন। যার নম্বর- ৬৯৯, তারিখ: ০৮/০৫/২০২৬।

জিডি সূত্রে জানা যায়, গত ৭ মে ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭:৩০ ঘটিকায় সংবাদকর্মী সোহাগ মিয়া পায়ে হেঁটে কুয়ারপাড় পয়েন্ট দিয়ে বাসায় ফিরছিলেন। এসময় বিবাদী আমির (২৫) এবং তার সাথে থাকা অজ্ঞাতনামা আরও ২ জন সহযোগী একটি মোটরসাইকেলে এসে পথরোধ করে। তারা সোহাগ মিয়ার পরিচিত মিজান (৪৫) নামের এক ব্যক্তির কলার ধরে টানাটানি ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। সংবাদকর্মী সোহাগ মিয়া এগিয়ে গিয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করলে বিবাদীরা তাকেও হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পরদিন ৮ মে ২০২৬ তারিখ বিকাল ৪:১৬ ঘটিকায় বিবাদী আমির তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে সোহাগ মিয়ার ব্যক্তিগত নম্বরে কল করে। ফোনে বিবাদী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং থানায় অভিযোগ দেওয়ার কারণে প্রাণনাশসহ বড় ধরনের ক্ষতি করার হুমকি প্রদান করে।
ভুক্তভোগী সোহাগ মিয়া জানান, বর্তমানে তিনি চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন এবং বিবাদীরা যেকোনো সময় তার বড় ধরনের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করছেন।
এই বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই (নিরস্ত্র) খলিল আহমদ চৌধুরীকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০