news editor
৮ মে ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রৌমারীতে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের রৌমারীতে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি ঘোষণা উপলক্ষে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৭ মে ২০২৬) বিকেল ৫টা মিছিলটি রৌমারী উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিলের নেতৃত্ব দেন রৌমারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ নাজমুল হোসাইন রানা, সদস্য সচিব মোঃ ফারুক আহমেদ বাবু, যুগ্ম আহ্বায়ক মোঃ শামীম হোসেন এবং রৌমারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ হারুন অর রশিদ।
উপজেলা চত্বরে সংক্ষিপ্ত বক্তব্যে আহ্বায়ক মোঃ নাজমুল হোসাইন রানা কুড়িগ্রাম জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি ঘোষণায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
তিনি ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়া যাবে না। কেউ যদি এমন কর্মকাণ্ডে জড়িত থাকে এবং তা প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণসহ দল থেকে বহিষ্কার করা হবে।
মিছিল চলাকালে রৌমারী থানা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ কর। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০