news editor
৭ মে ২০২৬, ৮:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যশোরের খাজুরায় মাদকবিরোধী অভিযান: ২০ পিস ইয়াবাসহ আকাশ নামে এক যুবক গ্রেপ্তার

মেহেদী হাসান রিপন স্টাফ রিপোর্টার: যশোরের খাজুরায় থানা পুলিশের এক বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ আকাশ হোসেন (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে খাজুরা পুলিশ ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আটককৃত আকাশ স্থানীয় ইছালী ইউনিয়নের কিসমত রাজাপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় মাদকের কেনাবেচা ও বিস্তার রোধে নিয়মিত টহলের অংশ হিসেবে বুধবার রাতে খাজুরা পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিচালক (এএসআই) রাশেদ সর্দার ও তাঁর সঙ্গীয় ফোর্স মাঠে নামে। গভীর রাতে গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে যে, খাজুরা এলাকায় মাদক কেনাবেচার উদ্দেশ্যে এক যুবক অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করলে আকাশের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে তাকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে ২০ পিস নিষিদ্ধ মাদক ইয়াবা উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের এই তৎপরতা প্রশংসনীয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে অপরাধীদের বিরুদ্ধে এই ধরনের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০