news editor
৫ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে খাতিজা নামে এক গৃহবধূর স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ফরিদপুর ইউনিয়নের নয়ানপুর গ্রামের বাসিন্দা মোছা. খাদিজা বেগম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে একই এলাকার আবুল কালাম এর সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জেরে গত ২৮ এপ্রিল ২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে অভিযুক্তরা পূর্ব পরিকল্পিতভাবে তাদের বাড়িতে প্রবেশ করে।

এসময় অভিযুক্তরা তাদের নিজস্ব বাঁশঝাড় থেকে জোরপূর্বক বাঁশ কাটতে শুরু করে। এতে বাধা দিলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে খাদিজা বেগমের স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর মাথায় জখম করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে গলায় পা দিয়ে চেপে ধরে। এসময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে স্থানীয় কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাদের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছিল।

ভুক্তভোগী খাদিজা বেগম জানান, “আমার স্বামী এখনো গুরুতর অসুস্থ। আমরা জীবনের নিরাপত্তা নিয়ে আতঙ্কে আছি। ঘটনার সঠিক বিচার চাই।”

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০