news editor
৩ মে ২০২৬, ১:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পলাশবাড়ীতে অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন

আঃরাজ্জাক সরকার,গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে সুবিধাবঞ্চিত ও অস্বচ্ছল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২ মে) সকালে স্থানীয় পল্লী অগ্রগতি সংস্থার হলরুমে **বসুন্ধরা শুভসংঘ** পলাশবাড়ী উপজেলা শাখার ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

বসুন্ধরা শুভসংঘ পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি ও পল্লী অগ্রগতি সংস্থার প্রধান নির্বাহী মো. সুরুজ হক লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ বক্তা ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা, মোছাঃ সাবিনা ইয়াসমিন, ম্যানেজার, পল্লী অগ্রগতি সংস্থা লিপি আকতার প্রোগ্রাম ম্যানেজার আব্দুস সোবহান সুমন, প্রশিক্ষক ওছমান গণি শিক্ষা ও প্রশিক্ষণ সহযোগী ইদ্রিস আলী।

আয়োজক সূত্রে জানা গেছে, এই প্রকল্পের আওতায় স্থানীয় এলাকার মোট ২০ জন অস্বচ্ছল নারীকে সম্পূর্ণ বিনামূল্যে তিন মাস মেয়াদী পেশাদার সেলাই প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে নারীরা যাতে ঘরে বসেই আয়ের পথ তৈরি করতে পারেন এবং পরিবারে আর্থিক সহযোগিতা নিশ্চিত করতে পারেন, সেটিই এই উদ্যোগের মূল লক্ষ্য।
বক্তারা বলেন, নারীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলে দারিদ্র্য বিমোচন ত্বরান্বিত হবে। বসুন্ধরা শুভসংঘের এই মানবিক উদ্যোগ স্থানীয় নারী সমাজে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎

১

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

২

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

৩

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৪

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৫

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৬

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৭

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৮

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৯

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

১০

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১১

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১২

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১৩

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৪

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৫

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৬

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৭

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৮

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৯

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

২০