news editor
২০ এপ্রিল ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনসেবায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ আগানগর ইউনিয়ন পরিষদের সচিব মাসুমা বেগমের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আগানগর ইউনিয়ন পরিষদের সচিব মাসুমা বেগম বিরুদ্ধে জন্মনিবন্ধনসহ বিভিন্ন সেবায় অতিরিক্ত অর্থ আদায়, হয়রানি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

ভুক্তভোগীরা বলেন, জন্মনিবন্ধন সংশোধন বা নতুন নিবন্ধন করতে গেলে নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত টাকা দাবি করা হয়। টাকা দিতে অনীহা দেখালে নানা অজুহাতে সেবা প্রদান বিলম্বিত করা হয়।
এক ভুক্তভোগী বলেন, “ওয়ারিশ সার্টিফিকেট নিতে গেলে বিভিন্নভাবে টাকা দাবি করেন। টাকা না দিলে ফাইল এগোয় না। উল্টো আমাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়।”
আরও এক ভুক্তভোগী বলেন, “আমরা সকাল থেকে বসে থাকি, কিন্তু কাজ হয় না। বারবার শুধু তারিখ দেওয়া হয়। এতে আমাদের সময় ও অর্থ—দুটোই নষ্ট হচ্ছে।”
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ইউনিয়ন পরিষদে সেবা নিতে গেলে সচিব ইচ্ছাকৃতভাবে দীর্ঘ সময় বসিয়ে রাখেন। কখনো কখনো ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত সেবা পাওয়া যায় না। বিশেষ করে গরিব ও সাধারণ মানুষকে লক্ষ্য করে তিনি অসদাচরণ করেন বলেও অভিযোগ করেন তারা।
তারা বলেন, অনেক সময় গরিব মানুষদের হুমকি দিয়ে অফিস থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে। ফলে সাধারণ মানুষ সেবা পেতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এ বিষয়ে অভিযুক্ত সচিব মাসুমা বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কেনো বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসীর দাবি, দ্রুত এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। অন্যথায় ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রমে মানুষের আস্থা আরও কমে যাবে বলে আশঙ্কা করছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০