news editor
৮ এপ্রিল ২০২৬, ৭:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন: তৌফিক এলাহির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা রেশনিং দপ্তরের কর্মকর্তা তৌফিক ই এলাহির বিরুদ্ধে অনিয়ম ও প্রশাসনিক বিধি লঙ্ঘনের অভিযোগে অবশেষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করেছে খাদ্য অধিদপ্তর।

atv1 news “৭ কর্মদিবস পেরিয়েও দায়িত্ব ছাড়েননি কর্মকর্তা, প্রশ্নে প্রশাসন” শিরোনামে সংবাদ প্রকাশের পরই সংশ্লিষ্ট দপ্তর বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেয়।

খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযোগের প্রেক্ষিতে একটি প্রাথমিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে স্বল্প সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, অভিযুক্ত কর্মকর্তা তৌফিক ই এলাহির বিরুদ্ধে কেন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—এ মর্মে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ মার্চ জারি হওয়া বদলি আদেশ অনুযায়ী তৌফিক ই এলাহিকে দেবিদ্বার উপজেলায় বদলি করা হলেও তিনি নির্ধারিত ৭ কর্মদিবসের মধ্যে দায়িত্ব হস্তান্তর ও নতুন কর্মস্থলে যোগদান করেননি। প্রশাসনিক বিধি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব বুঝিয়ে না দিলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে কর্মবিমুক্ত হিসেবে গণ্য করার পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

কিন্তু অভিযোগ ওঠে, তিনি দীর্ঘ সময় দায়িত্ব হস্তান্তর না করে প্রায় এক মাস পর ৫ এপ্রিল তা সম্পন্ন করেন। শুধু তাই নয়, দায়িত্ব হস্তান্তরের পরও তাকে ঢাকা রেশনিংয়ের ডি-৩ এলাকার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়, যা নিয়ে প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন ওঠে।

atv1 news প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি উচ্চপর্যায়ে আলোচনায় আসে। এরই প্রেক্ষিতে খাদ্য অধিদপ্তর দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু করে এবং সংশ্লিষ্ট কর্মকর্তার কার্যক্রম পর্যালোচনার উদ্যোগ নেয়।

দপ্তরের একাধিক কর্মকর্তা জানান, “প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে বদলি ও দায়িত্ব হস্তান্তরের নিয়ম কঠোরভাবে অনুসরণ করা অত্যন্ত জরুরি। কোনো কর্মকর্তা যদি ইচ্ছাকৃতভাবে এ ধরনের বিধি লঙ্ঘন করেন, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পুরো বিষয়টি এখন প্রশাসনের নজরদারিতে রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে আরও কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছে খাদ্য অধিদপ্তর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০