news editor
৬ মার্চ ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকায় শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীর শাহে আলম

নিজস্ব প্রতিবেদক :শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকার উদ্যোগে বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল গতকাল বাংলাদেশ বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য এবং পরবর্তীতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত শিবগঞ্জ উপজেলার কৃতি সন্তান মীর শাহে আলম-কে ফুলেল সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সংবর্ধনা গ্রহণ শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তার বক্তব্যে বলেন, দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে বঞ্চিত বগুড়া তথা শিবগঞ্জের মানুষের ন্যায্য দাবি-দাওয়া পূরণে তিনি অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির মাধ্যমে শিবগঞ্জ উপজেলার মানুষের উন্নয়নে কীভাবে সম্মিলিতভাবে কাজ করা যায় সে বিষয়ে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান।

বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ রিলিফ কমিটির চেয়ারম্যান ও বগুড়ার জিপি অ্যাড.মো. শফিকুল ইসলাম টুকু এবং পাবলিক প্রসিকিউটর(পিপি) ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী সমিতির বগুড়া ইউনিটের সভাপতি অ্যাড.মো.আব্দুল বাছেদ।

বিকেল ৪টায় সমিতির দপ্তর সম্পাদক ও জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত আবু বকর সিদ্দিক-এর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ও সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. মশিহুর রহমান।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দেশের বিশিষ্ট যৌন ও চর্মরোগ বিশেষজ্ঞ এবং সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এজেডএম মাইদুল ইসলাম, বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, অতিরিক্ত সচিব ও সমিতির সভাপতি বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ড. কাজী মো. ইমদাদুল হক, সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক হাসেমুজ্জামান, রুপসী বিডির এমডি মীর শাকরুল আলম সীমান্ত সহ আরো অনেকে। ইফতার অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অনুষ্ঠানের আহ্বায়ক সাবিহা সুলতানা পুতুল এবং সদস্য সচিব মো. মোফাচ্ছের আলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মুহাম্মদ তাহাজ্জত আলী, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আলিম, শিক্ষা ও গবেষণা সম্পাদক প্রফেসর ড. মো. জাহিদুর রহমান,প্রচার সম্পাদক মো. আশরাফুল ইসলাম, প্রকৌশলী মো. নুর-এ আলম সুমন, মাসুদর রহমান, মাহবুবুর রহমান,তাহাজ্জদ হোসেন বাবু, মশিউর রহমান আপেল,আলিয়ারহাট কৃষি ব্যাংকের ম্যানেজার মো. তৌফিকুর রহমান,শামীম হোসেন মন্ডল,মিরানা মাহরুখ,অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ,ডা. আবু বকর সিদ্দিক,দুদক পরিচালক বেনজীর আহমেদ,রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক এমডি মো: মুঈন উদ্দিন, মোঃ আবু হাসান
সিনিয়র এএসপি ডিএমপি সদরদপ্তর,ব্রিগেডিয়ার জেনারেল অবঃ ডাঃ নিয়ামুল গনি চৌধুরী, সহ ঢাকাস্থ্য বগুড়ার বিভিন্ন উপজেলা ও জেলা সমিতির সভাপতি,সাধারণ সম্পাদক সহ দেশের বিভিন্ন সেক্টরে কর্মরত শিবগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০