news editor
১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছেলে মিথ্যা মামলায় কারাগারে থাকার শোকে পিতার আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : বগুড়া শাহজাহানপুর উপজেলায় মাদলা ইউনিয়নে বেজোড়া দক্ষিণপাড়া গ্রামে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে জানা যায়।

ভুক্তভোগী আসামির বাবা মানিক মিয়া(৪৬), গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। গতকাল রাত ১০ টায় নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট সেবনে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত চিকিৎসার জন্য শজিমেক  হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ।নিহত মানিক মিয়া শাজাহানপুর উপজেলার বেজোড়া দক্ষিণ পাড়ার  মৃত আব্দুস সামাদের পুত্র বলে জানা গেছে। তিনি পেশায় একজন  রিক্সাচালক।উল্লেখ্যযে গত ০৭/০১/২৬ ইং গভীর রাতে শাজাহানপুর থানা পুলিশ, বাসা থেকে তুলে নিয়ে বিপুল (২৩) ও নাহিদ(২৪) কে ডাকাতির প্রস্তুতির মামলা দেখিয়ে জেলহাজতে প্রেরণ করে। বিপুল নিহত মানিক মিয়ার বড় পুত্র এবং একটি বেসরকারি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানে চাকুরী করতো। বিপুল জেলহাজতে যাওয়ার পর স্ত্রী ও সন্তানের ভরণপোষণ পরে যায় মানিক মিয়ার উপর। জানা গেছে, কিছুদিন আগে বাড়ি নির্মাণের জন্য স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নেওয়ায় কিস্তির চাপও বাড়ছিল। আগে বাবা-ছেলে দুজনের আয়ে সংসার চললেও ছেলে কারাগারে যাওয়ার পর একমাত্র আয়ে বড় পরিবার চালাতে গিয়ে তিনি চরম সংকটে পড়েন। একই সঙ্গে ছেলের জামিনের খরচ জোগাড় করতেও হিমশিম খেতে হচ্ছিল বলে জানিয়েছে স্বজনরা।ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানোর বিরুদ্ধে এলাকাবাসীকে সাথে নিয়ে মানববন্ধনে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের   দৃষ্টি চেয়েও কোন ফলপ্রসূ উপকার পাননি নিহত রিক্সাচালক মানিক মিয়া।  মানিকের একজনের  ইনকাম দিয়ে  এতবড় সংসার চালাতেই হিমসিম খেতে হচ্ছে, সাথে ছেলে কারাগারে থাকায়, জামিনের টাকা জোগাড় করতে না পারার ক্ষোভে আত্মহত্যা করেছে বলে স্থানীয়সুত্রে জানা গেছে।  এর আগে গত ৮/২/২৬ ইং তারিখে ছেলেকে থানা হতে ছাড়িয়ে নেওয়ার কথা বলে স্থানীয় কিছু পুলিশের সোর্স, শাহীন,আরাফাত, হারুন নিহত মানিকের নিকট হতে ৭ হাজার নেয়।পরে পুলিশ হতে ছাড়াতে ব্যার্থ হলে মানিক টাকা ফেরত চাইলে টালবাহানা শুরু করে।পরবর্তীতে আবারও টাকা ফেরত চাইলে হুমকি দিয়ে আসছিল বলে পূর্বে কয়েকটি গণমাধ্যমে জানিয়েছিল নিহত মানিক। এদিকে মানিকের

‎মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবার ও স্বজনদের মাঝে চলছে আহাজারি।
‎ঘটনাটি নিয়ে এলাকাবাসীর মধ্যে পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০