news editor
৬ জানুয়ারী ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে তিন মাদকসেবীর কারাদণ্ড

আব্দুর রাজ্জাক সরকার,গাইবান্ধা : ‎গাইবান্ধা জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা শাখা। এরই অংশ হিসেবে গোবিন্দগঞ্জ উপজেলায় পরিচালিত অভিযানে তিনজন মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
‎২০২৬ সালের সোমবার ৫ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা শাখার তথ্য ও সহযোগিতায় গোবিন্দগঞ্জ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ মাদকদ্রব্য সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় তিনজনকে দোষী সাব্যস্ত করা হয়।
‎মোবাইল কোর্ট নং ০৫/২৬ অনুযায়ী মোঃ মিন্টু মিয়া (৪৬), পিতা মৃত আশরাফ মুন্সি, গ্রাম কুড়িপাইকা, নুমানীগঞ্জ ইউনিয়ন, গোবিন্দগঞ্জ উপজেলাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
‎এছাড়া মোবাইল কোর্ট নং ০৭/২৬ অনুযায়ী মোঃ সবুজ ইসলাম (২৯), পিতা মোঃ নজরুল ইসলাম, গ্রাম চক গোবিন্দ, গোবিন্দগঞ্জ উপজেলাকে একই অপরাধে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
‎অন্যদিকে মোবাইল কোর্ট নং ০৬/২৬ অনুযায়ী মোঃ রাকিব হোসেন (৪৫), পিতা মৃত আব্দুল হক, গোবিন্দগঞ্জ উপজেলাকে অবৈধ মাদকদ্রব্য পেন্টাজোসিন ট্যাবলেট সেবনের দায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং অর্থদণ্ড আদায় করা হয়।
‎দণ্ডপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ২৪৫ ও ২৫৮ ধারায় কারাদণ্ড কার্যকরের জন্য পরোয়ানা জারি করে তাদের জেলা কারাগার, গাইবান্ধায় প্রেরণ করা হয়েছে।
‎মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তামশিদ ইরাম খান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা শাখার পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
‎

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০