news editor
৬ জানুয়ারী ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণভোটের ব্যানার ভোটকেন্দ্রের সামনে টাঙানো বাধ্যতামূলক

অনলাইন ডেস্ক : ভোটগ্রহণের দিন প্রতিটি ভোটকেন্দ্রের সামনে বা দৃশ্যমান কোনো স্থানে গণভোটের প্রচার সংক্রান্ত ব্যানার টাঙানো বাধ্যতামূলক করা হয়েছে। মঙ্গলবার নির্দেশনা দিয়ে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে তড়িৎ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে ওই চিঠিতে। চিঠিতে স্বাক্ষর করেছেন ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।

চিঠিতে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুসারে সংবিধানের কতিপয় প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি আছে কি না, তা যাচাইয়ে এই গণভোট অনুষ্ঠিত হবে। প্রতিটি ভোটকেন্দ্রের দৃশ্যমান স্থানে এই প্রশ্ন সম্বলিত একটি করে ব্যানার টাঙানো হবে। পরিবেশ রক্ষায় বিশেষ গুরুত্ব দিয়ে এবার ডিজিটাল প্রিন্টের ব্যানারগুলো তৈরিতে সুনির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে কমিশন।

ব্যানারগুলোতে উপাদান হিসেবে থাকবে ৮০ শতাংশ পরিবেশ বান্ধব (প্রাকৃতিক) কটন ও ২০ শতাংশ ভিসকস মিশ্রিত পরিবেশবান্ধব ফেব্রিক। ব্যানারগুলো রিঅ্যাক্টিভ ডিজিটাল প্রিন্টের মধ্যে ৩ ফিট বাই ৫ ফিট হবে। ভ্যাট ও ট্যাক্সসহ প্রতিটি ব্যানারের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৮৬ টাকা এবং ব্যানারের ওপর ও নিচে পিভিসি পাইপ ও ঝুলানোর হুক থাকবে।

চিঠিতে আরো বলা হয়েছে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর), ২০২৫ অনুসরণ করে স্থানীয়ভাবে এই ব্যানারগুলো মুদ্রণ করতে হবে। ক্রয় পরিকল্পনা ই-জিপি পোর্টালে প্রকাশ করতে হলেও বিশেষ প্রেক্ষাপটে অফলাইনে ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ দেওয়া হয়েছে। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ এর বিধি ২৫ (১৪) অনুযায়ী ক্রয়পরিকল্পনা ই-জিপি পোর্টালে প্রকাশ করতে হবে। দেশের সকল সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের নিজ নিজ জেলার ভোটকেন্দ্রের সংখ্যা অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

তফসিল অনুযায়ী, ৯ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল আবেদন গ্রহণ। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০