news editor
৪ জানুয়ারী ২০২৬, ৮:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে ৬ ভরি স্বর্ণালংকার ও ৭ লাখ টাকা লুট

আব্দুর রাজ্জাক,জয়পুরহাট : নীরব রাত, তালা কাটা শব্দ—আর একা নারীর অসহায় আর্তনাদ। জয়পুরহাটের কালাই উপজেলার নান্দাইল পূর্বপাড়া গ্রামে স্বামী পরিত্যক্ত এক নারীর বাড়িতে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় অবশেষে রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ৬ ভরি স্বর্ণালংকার ও ৭ লাখ টাকা লুটের ঘটনায় জড়িত ৫ পেশাদার ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার দিবাগত রাতে কালাইসহ বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন কালাই উপজেলার নান্দাইল পূর্বপাড়া গ্রামের আব্দুল মোত্তালেব (৬০) ও মোহাম্মদ আলী (৪০), দেওগ্রাম এলাকার সবুজ মিয়া (২৮) ও আঞ্জুমান (২৮) এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেলঘরিয়া গ্রামের বিপুল (২৮)।

রোববার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কালাই থানা চত্বরে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এসব তথ্য নিশ্চিত করেন জয়পুরহাটের পুলিশ সুপার মিনা মাহমুদা।

পুলিশ সুপার জানান, ১৭ ডিসেম্বর গভীর রাতে ডাকাত চক্রটি নান্দাইল পূর্বপাড়া গ্রামের স্বামী পরিত্যক্ত নারী শাহানার বেগমের বাড়িতে হানা দেয়। শয়নকক্ষের বারান্দার গ্রীলের তালা কেটে ঘরে ঢুকে গলায় চাকু ধরে তাকে মারধর করা হয়। পরে স্টিলের আলমারি ভেঙে ৬ ভরি স্বর্ণালংকার, ৭ লাখ টাকা এবং কানে থাকা স্বর্ণের রিং লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা শাহানার বেগমকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে ২৫ ডিসেম্বর কালাই থানায় মামলা দায়ের করেন।

মামলার পরপরই পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। অভিযানের সময় ডাকাতির কাজে ব্যবহৃত তালা কাটার যন্ত্র, ধারালো ছোরা, হাতুড়ি ও প্লাস উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতির সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃত পাঁচজনের প্রত্যেকের বিরুদ্ধেই আশপাশের জেলায় ৮–৯টি করে মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ডাকাতিতে জড়িত ছিল। তাদের গ্রেফতারের ফলে এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধ উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎

১

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

২

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

৩

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৪

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৫

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৬

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৭

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৮

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৯

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

১০

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১১

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১২

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১৩

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৪

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৫

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৬

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৭

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৮

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৯

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

২০