নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের শংকরপুর এলাকায় আলমগীর হোসেন (৫৫) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।আলমগীর হোসেন যশোর কোতোয়ালী থানাধীন শংকরপুর এলাকার মৃত ইন্তাজ চৌধুরীর ছেলে ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় শংকরপুর এলাকায় নয়ন কাউন্সিলরের অফিসের সামনে যান আলমগীর হোসেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার মাথার বাম পাশে লাগে। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালী মডেল থানার ওসি ফারুক আহমেদ বলেন, ‘‘খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে; তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’’
মন্তব্য করুন