news editor
২২ ডিসেম্বর ২০২৫, ৯:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৮ দফা দাবিতে গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আঃরাজ্জাক সরকার:‎সারাদেশের ন্যায় ৮ দফা দাবিতে গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সোমবার পরীক্ষা বর্জন করে গাইবান্ধা–সাঘাটা আঞ্চলিক সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বিক্ষোভ চলাকালে সড়কের ওপর গাছ ফেলে প্রায় দুই ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ রাখা হয়। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
‎এসময় বিক্ষোভকারীরা বিভিন্ন দাবিসংবলিত স্লোগান দেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী নুর মোহাম্মদ শরীফ, নিয়ন ইসলাম, মোছা. মারুফা খাতুন, ফারজানা আকতারসহ আরও অনেকে।
‎বক্তারা অভিযোগ করে বলেন, প্রায় নয় মাস আগে ৮ দফা দাবি নিয়ে আন্দোলন করা হলে তৎকালীন কৃষি উপদেষ্টা দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো দাবি বাস্তবায়ন হয়নি। ফলে বাধ্য হয়েই তারা পরীক্ষা ও ক্লাস বর্জন করে আন্দোলনে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।
‎শিক্ষার্থীরা আরও বলেন, ডিপ্লোমা কৃষিবিদদের জন্য স্বতন্ত্র পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি, উপ-সহকারী কৃষি কর্মকর্তার পদকে দ্বিতীয় শ্রেণির গেজেটভুক্ত করা, কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নে শিক্ষক সংকট নিরসনসহ মোট আট দফা দাবি আদায়ের লক্ষ্যে তাদের এই কর্মসূচি চলছে।
‎পরে প্রশাসনের হস্তক্ষেপে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।
‎

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎

১

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

২

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

৩

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৪

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৫

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৬

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৭

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৮

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৯

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

১০

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১১

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১২

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১৩

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৪

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৫

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৬

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৭

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৮

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৯

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

২০