news editor
৮ মে ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৭ নম্বর ওয়ার্ডে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উপস্থিতিতে আধুনিক সড়ক ও ড্রেনেজ প্রকল্পের কাজ শুরু

মেহেদি হাসান রিপন,স্টাফ রিপোর্টার: যশোর পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বড় ধরনের কর্মযজ্ঞ শুরু হয়েছে। এর অংশ হিসেবে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ও জনভোগান্তি দূর করতে নতুন রাস্তা এবং উন্নত ড্রেন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা অনিন্দ্য ইসলাম অমিত (এমপি)।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “যশোরের মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বিশেষ করে বর্ষাকালে জলাবদ্ধতা এবং অনুন্নত রাস্তার কারণে সাধারণ মানুষের যে কষ্ট হয়, তা নিরসনে এই প্রকল্প বিশেষ ভূমিকা রাখবে। আমরা কেবল রাস্তা বানাতে চাই না, টেকসই এবং গুণগত মানসম্পন্ন অবকাঠামো নিশ্চিত করতে চাই যা আগামী প্রজন্মের জন্য কার্যকর হবে।” তিনি কাজের মান বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে কঠোর নির্দেশনা প্রদান করেন।

উন্নয়ন কাজের এই উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির দূরদর্শী রাজনৈতিক নেতৃত্ব ও সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু। এছাড়াও প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোঃ আশেক হাসান এবং জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে যশোরের সামগ্রিক উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপগুলোর প্রশংসা করেন এবং স্থানীয় উন্নয়নের এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, ৭ নম্বর ওয়ার্ডের এই প্রকল্পের আওতায় আধুনিক ইঞ্জিনিয়ারিং নকশা অনুসরণ করে মজবুত রাস্তা ও পরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা হবে। দীর্ঘদিনের পুরনো ও জরাজীর্ণ ড্রেনেজ ব্যবস্থার আমূল পরিবর্তনের ফলে বর্ষা মৌসুমে অত্র এলাকায় আর কৃত্রিম বন্যার সৃষ্টি হবে না বলে আশা করছেন সংশ্লিষ্টরা। একইসঙ্গে প্রশস্ত রাস্তা নির্মাণের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী এবং স্থানীয় শত শত সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নির্মাণ কাজের সফলতা কামনা করা হয়। এলাকার সাধারণ মানুষ এই উন্নয়ন কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, প্রতিমন্ত্রীর সরাসরি তদারকিতে এই কাজ শুরু হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত এবং আশা করছেন এর মাধ্যমে তাদের জীবনযাত্রার মান বহুগুণ বৃদ্ধি পাবে। মূলত এই প্রকল্পের মধ্য দিয়ে যশোর পৌরসভার আধুনিকায়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেল অত্র জনপদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০