news editor
৩ জুন ২০২৬, ১:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৩০ বাংলাদেশিকে রাশিয়া প্রেরণ তিন এজেন্সি লাইসেন্স বাতিল।

সরদার নাছির আহমেদ : উচ্চ বেতন ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে ৩০ জন বাংলাদেশি যুবককে রাশিয়া পাঠানোর অভিযোগে তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে সরকার। একই সঙ্গে এজেন্সিগুলোর জামানতও বাজেয়াপ্ত করা হয়েছে।

সোমবার (১ জুন) আরিফুল হক চৌধুরী-এর নির্দেশে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়।
লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলো হলো— আর এস ইন্টারন্যাশনাল, জাবাল-ই-নূর এবং টিএস ওভারসিস লিমিটেড।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দেশের নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলা এবং প্রতারণার মাধ্যমে বিদেশে পাঠানোর মতো অপরাধের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা চক্রকে ছাড় দেওয়া হবে না। বৈদেশিক কর্মসংস্থান খাতের সুনাম রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, প্রতারণার শিকার ৩০ জন বাংলাদেশিকে দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ বিষয়ে তিনি বাংলাদেশ দূতাবাস, মস্কো-এর রাষ্ট্রদূতকে ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক নাগরিকদের রিক্রুটিং এজেন্সির বৈধতা, চাকরির শর্ত এবং চুক্তিপত্র ভালোভাবে যাচাই করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের প্রতারণা ঠেকাতে নজরদারি ও তদারকি আরও জোরদার করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০