news editor
১৩ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সোনাতলায় মাইক্রোবাস চুরির ঘটনায় মামলা, দ্রুত আইনি সহায়তা চান ভুক্তভোগী

নিজস্ব প্রতিবেদক: সোনাতলা উপজেলা-এ একটি টয়োটা মাইক্রোবাস চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মামলার বাদী মোহাম্মদ মুকুল হাসান (৪৫) জানান, তাঁর মালিকানাধীন টয়োটা কোম্পানির একটি সিলভার রঙের ২০০৪ মডেলের মাইক্রোবাস প্রায় দুই মাস আগে ভাড়ায় চালানোর জন্য উত্তর আটকরিয়া গ্রামের শিহাব উদ্দিনের (৩৫) কাছে দেওয়া হয়। গাড়িটির নিবন্ধন নম্বর চট্টগ্রাম মেট্রো-চ-১১-৪১৫৬।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ মে রাত আনুমানিক ১১টার দিকে চালক শিহাব উদ্দিন মাইক্রোবাসটি নিজের বাড়ির সামনে পাকা রাস্তার দক্ষিণ পাশে রেখে ঘরে যান। পরদিন ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে তাঁর বাবা রেজাউল করিম নামাজে যাওয়ার সময় গাড়িটি সেখানে দেখতে না পেয়ে পরিবারের সদস্যদের জানান। পরে আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও মাইক্রোবাসটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় ৮ মে সোনাতলা থানা-এ মামলা দায়ের করা হয়েছে। মামলাটি পেনাল কোডের ৩৭৯ ধারায় রুজু হয়েছে বলে জানা গেছে।
বাদী মুকুল হাসান আরও জানান, আর্থিক প্রয়োজনের কারণে তিনি মাইক্রোবাসটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে চালক শিহাব উদ্দিন নিজেই গাড়িটি কেনার আগ্রহ প্রকাশ করেন। উভয় পক্ষের মধ্যে ৯ লাখ ৭৫ হাজার টাকায় সমঝোতা হয় এবং ২৭ এপ্রিল ২০২৬ তারিখে তিনশ টাকার স্ট্যাম্পে বায়না চুক্তি সম্পন্ন করা হয়। বাদীপক্ষের দাবি, এ সময় ৪ লাখ ৫০ হাজার টাকা অগ্রিম পরিশোধ করা হয়েছিল।
চালক শিহাব উদ্দিন বলেন, “গাড়িটি কেনার বিষয়ে আমাদের মধ্যে লিখিত বায়না চুক্তি হয়েছিল। তবে ঘটনাটি নিয়ে আমিও ক্ষতির মুখে পড়েছি। গাড়িটি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে বায়না চুক্তির কয়েকদিনের মধ্যেই গাড়িটি হারিয়ে যাওয়ার ঘটনায় নানা প্রশ্ন উঠেছে। তবে তদন্ত চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি সংশ্লিষ্টরা।
মামলার তদন্ত কর্মকর্তা গৌতম চক্রবর্তী জানান, প্রযুক্তির সহায়তায় ঘটনার তদন্ত চলছে এবং বিভিন্ন দিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
এ বিষয়ে সোনাতলা থানা-র অফিসার ইনচার্জ বলেন, “মাইক্রোবাস চুরির ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০