news editor
৮ মে ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাবেক বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষদ চৌদ্দগ্রামের উদ্যোগে নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট ছাত্রদের উদ্যোগে নতুন সংগঠনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয় । যা প্রাক্তন ছাত্রদের মধ্যে যোগাযোগ স্থাপন এবং চৌদ্দগ্রামের মাটি ও মানুষের কল্যাণে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, স্থানীয় শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ বিনির্মাণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক নিয়ে কাজ করার আগ্রহ থেকেই এই সংগঠনের আত্মপ্রকাশ। সাবেক বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষদ চৌদ্দগ্রাম একটি অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী সংগঠন।

গত ০৫ মে (মঙ্গলবার) সকল সদস্যদের এক ভার্চুয়াল মিটিংয়ের আলোচনার মাধ্যমে আগামী ০২ বছরের জন্য ৪৬ সদস্যের একটি কার্যনির্বহী কমিটির ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পান সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ আবু তাহের এবং সাধারণ সম্পাদক সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ্যাড. সামিরা তারান্নম রাবেয়া, সাংগঠনিক সম্পাদক পদে অধ্যাপক শরিফুল ইসলাম মজুমদার, অর্থ সম্পাদক পদে সাঈদুল হক রিগ্যান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সাংবাদিক ও মানবাধিকারকর্মী মো: মহিন উদ্দিন স্বপন।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সহ-সভাপতি এস.এম.এইচ সোলমোন আরজু, স্থপতি জিয়াউল হক চৌধুরী, অধ্যাপক ড. মেজবা-উল ইসলাম, প্রকৌশলী মো: আব্দুস সাত্তার, অধ্যাপক ড. আনোয়ার হোসেন চৌধুরী, অধ্যাপক ড. কাজী মোহাম্মদ উদ্দিন ও ব্যাংকার আগা আজিজুল ইসলাম চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো: মনজুর হুসেন আসাদ, এ্যাড. শাহাজাহান লিংকন এবং বিসিএস প্রসাসনিক কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল বিন করিম। যুগ্ম-সাংগঠনিক সম্পাদক হিসেবে মো: জসিম উদ্দিন ও মো: জিয়াউর রহমান খান নয়ন।

এছাড়াও, শিক্ষা উন্নয়ন সম্পাদক পদে অধ্যাপক ড. মনির হোসেন, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক পদে ডাক্তার মো: মজিবুর রহমান মিয়াজি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে প্রকৌশলী জয়নাল আবেদিন, অনুষ্ঠান ও অ্যাপায়ন বিষয়ক সম্পাদক পদে নজির আহমেদ ও সহ-অনুষ্ঠান ও অ্যাপায়ন বিষয়ক সম্পাদক পদে মো: নুরুল আমিন আলম, তথ্য ও দপ্তর সম্পাদক পদে মো: এস.এন ইউসুফ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ড. কাজী আমিনুল ইসলাম আমিন, ক্রীড়া সম্পাদক পদে মো: তৌফিকুল ইসলাম সবুজ এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মাহমুদুন নবী ডিউক দায়িত্ব পালন করবেন।

এছাড়াও, সংগঠনটির কার্যকরী সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন সাবেক সিনিয়র জজ ড. এ.কে.এম আবুল কাশেম, মোহাম্মদ সরফরাজ হোসেন মজুমদার, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো: সেলিম, মো: জসিম উদ্দিন, মো: হেলাল উদ্দিন, কাজী জামাল উদ্দিন, খন্দকার শরীফ, অধ্যক্ষ আবুল কালাম মোহাম্মদ সাইফুল্লাহ, বিভাগীয় বন কর্মকর্তা মো: রুহুল আমিন, মোহাম্মদ শামসুল হক, সৈয়দ আজহার সারওয়ার বাপ্পি, প্রকৌশলী মো: মাসুদুল হক মজু: মাসুদ, মো: আবুল হাসেম, সাংবাদিক আবুল হোসেন মজুমদার, অধ্যাপক আনোয়ারা আক্তার সুুমি, বিসিএস কর্মকর্তা জাকির হোসেন, মো: মারুফ হোসেন মজুমদার, সাংবাদিক মো: মোশারফ হোসেন, বিসিএস কর্মকর্তা ড. জাহাঙ্গির হোসেন, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং মোহাম্মদ আব্দুল করিম প্রমুখ।

সংগঠনটির নবগঠিত কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবু তাহের এক বিবৃতিতে জানিয়েছেন, কুমিল্লা চৌদ্দগ্রাম আলেম ওলামা-পীরমাশায়েক এর তীর্থস্থান, শিক্ষা সংস্কৃতি, আমলাতন্ত্র, শিল্প-বানিজ্যে,এবং মুক্তিযুদ্ধের এক ঐতিহ্যের পাদপীঠ। এ জনপদে যুগে যুগে অসংখ্য মেধাবী কৃতিসন্তান জন্মলাভ করেছেন। এই মেধাবী সন্তানেরা দেশ বিদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চতর শিক্ষা অর্জন করে দেশে এবং সারা বিশ্বে সুনামের সাথে অবদান রেখে যাচ্ছেন। আজ আমরা আমাদের শিকড় প্রিয় মাতৃভূমি চৌদ্দগ্রামের মাটি ও মানুষের কল্যাণে কিছুটা ভূমিকা রাখতে সংগঠিত হচ্ছি।

এসময়, নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ্যাড. সামিরা তারান্নম রাবেয়া মুঠোফোন বিবৃতিতে জানিয়েছেন, তাঁরা অতীতের কাজের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাবেন এবং একটি আলোকিত ও উন্নত সমাজ গঠনে আত্মনিয়োগ করবেন।

উল্লেখ্য, সাবেক বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষদ চৌদ্দগ্রামের উদ্যোগে নতুন কমিটি গঠনের মূল উদ্দেশ্য চৌদ্দগ্রামের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, রমজান মাসে ইফতার ও ঈদ উপহার বিতরণ, খেলাধুলার আয়োজন, যুব সমাজের উন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ বিনির্মাণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা। যেকোনো জরুরি পরিস্থিতিতেও সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করার অঙ্গিকার করেন।

সংগঠনটির উত্তরোত্তর সাফল্যে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০