উজ্জ্বল হাসান আকন্দঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বকশীগঞ্জ এলাকায় সাকসেস কিন্ডার গার্ডেন এন্ড কোচিং সেন্টারের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোদ্দ্ আমডহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম মধু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোচিং সেন্টারের প্রধান পরিচালক ইয়াসিন আলী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালীদহ দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ৮ নং ভাতগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এটিএম রেজাউল ইসলাম বাবু এবং চাঁদকরিম মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এইচ এম সিনা ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক তৌফিক ইসলাম, রিয়েল ইসলাম, মমিনুর হক, লুৎফর রহমান, আব্দুল্লাহ আহমেদ আলম, জয়না্ল আবেদীন ও রিক্তা খাতুনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ সাবেক কৃত শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে। নিয়মিত পড়াশোনা, আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষে বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের সার্বিক সফলতা কামনা করে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্য করুন