news editor
২১ ডিসেম্বর ২০২৫, ২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত।

0-3840x2160-0-0-{}-0-12#

স্টাফ রিপোর্টার: সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ডি ৮ ওএমএস ডিলার মো: আমিনুল ইসলাম মেহেদী সাংবাদিক আনোয়ার হোসেন ও ক্যামেরা পার্সন আরিয়ান হোসেন আবিদকে বেধড়ক মারধরের প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তাব্য রাখেন, দৈনিক ডেসটিনি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও জাতীয় সম্পাদক মঞ্চের সভাপতি মাহমুদুল হাসান নিজামী, বাংলাদেশ প্রেস ইউনিটির আহ্বায়ক ও দৈনিক বিজনেস ফাইলের বিশেষ প্রতিবেদক এফ রহমান রূপক, বাংলাদেশ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার মোঃ আবু বকর সিদ্দিক, দৈনিক চৌকসের সহ-সম্পাদক এডভোকেট জাহিদুল ইসলাম, দৈনিক চৌকসের সিনিয়র রিপোর্টার মোঃ আনোয়ার হোসেন ও এসটিভি বাংলার স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম প্রমূখ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এটিএন মাল্টিমিডিয়া কমিউনিকেশন লিঃ এর স্টাফ রিপোর্টার রিটন ইসলাম, এসএ টিভির মাল্টিমিডিয়া কমিউনিকেশন লিঃ এর মোঃ ইসমাইল হোসেন, দৈনিক গণবার্তার স্টাফ রিপোর্টার জাহান ইমামসহ আরও শতাধিক গণমাধ্যম কর্মী।
এসময় বক্তারা বলেন, প্রতিনিয়ত সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছেন। ওএমএস পণ্য সর্বসাধারণের জন্য কিন্তু ডিলার, তদারককারী কর্মকর্তা, এআরও এবং ঢাকা রেশনিংয়ের প্রধান নিয়ন্ত্রকসহ সবাই চোর। এ চোরদের কালোবাজারি ঠেকানো কঠিন। আমরা সাংবাদিকগণ চোর ধরতে গেলে উল্টো তাদের সন্ত্রাসী বাহিনী দ্বারা বার বার আক্রান্ত হচ্ছি। সরকার এ ঘটনার একটি বিহিত করবে বলে আমরা বিশ্বাস করি।
তারা আরও বলেন, হামলাকারী ডিলার আমিনুল ইসলাম মেহেদীর ডিলার বাতিলসহ দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে অন্যথায় বমরা রাজপথে নামবো।
উল্লেখ্য, ১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার রাজারবাগ কালীবাড়ি পয়েন্টে মাটির রাস্তায় বিকাল ৪টায় ট্রাকে ও এম এস এর চাল, আটা মানুষদের না দিয়ে অর্ধেক ট্রাক ভর্তি চাল ও আটা অন্যত্র নিয়ে যাওয়ার সময় সাংবাদিক আনোয়ার হোসেন তার ক্যামেরায় ভিডিও ধারন করেন। ঢাকা রেশনিংয়ের দায়িত্বরত তদারককারী কর্মকর্তা তারিকুল ইসলামকে ফোনে বিষয়টি অবগত করলে তদারককারী অফিসার ডিলার আমিনুল ইসলাম মেহেদীকে সঙ্গে নিয়ে আসেন। এসময় অবিক্রীত পণ্য ব্যালেঞ্চ দেখানোর কথা বললে, ব্যালেঞ্চ না দেখিয়ে তদারককারী ও ডিলার আমিনুল ইসলাম মেহেদী সাংবাদিক আনোয়ারকে ঘুষের অফার করেন। আনোয়ার ঘুষ নিতে অস্বীকার করলে তদারককারী তরিকুল ইসলাম ও ডিলার আমিনুল ইসলাম তার উপর চড়াও হন। এসময় ভিডিও ধারন করতে গেলে ক্যামেরা ছিনিয়ে নেন ডিলার আমিনুল ইসলাম মেহেদী। এসময় আমিনুল ইসলামের ডাকে আরও ১০/১২ জন এসে সাংবাদিক আনোয়ার হোসেন ও আরিয়ান হোসেন আবিদকে উপর্যুপরি পিটিয়ে রক্তাক্ত জখম করেন। এসময় সঙ্গে থাকা একটি জাপানি সনি ফুল এইচডি ক্যামেরা, একটি oppo মোবাইল সেট, একটি ডিএসএলআর ডি ৭০০০ ক্যামেরা, একটি হেলমেট ও বিশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় আমিনুল ও তার সঙ্গে থাকা বাহিনীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০