news editor
২৬ মে ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিশুদের বাঁচাতে হবে — আজকের শিশুই আগামী দিনের বাংলাদেশ

আব্দুর রাজ্জাক সরকার গাইবান্ধা জেলা : দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে শিশুদের হাত ধরে। অথচ আজ বাংলাদেশের হাজারো শিশু দারিদ্র্য, অপুষ্টি, অবহেলা, মাদক, অপরাধ ও মানবপাচারের ভয়াল ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছে। অনেক শিশু শিক্ষা থেকে বঞ্চিত, অনেকের নেই নিরাপদ আশ্রয়, নেই চিকিৎসা কিংবা সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ। এই বাস্তবতা শুধু একটি পরিবারের নয়, পুরো জাতির জন্যই গভীর উদ্বেগের বিষয়।
নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অসংখ্য শিশু প্রতিদিন সংগ্রাম করছে বেঁচে থাকার জন্য। কেউ ক্ষুধার সাথে যুদ্ধ করছে, কেউ আবার অল্প বয়সেই শ্রমে ঝুঁকে পড়ছে। অনেক শিশু মাদকাসক্ত চক্র, অপরাধী গোষ্ঠী কিংবা দালালদের খপ্পরে পড়ে অন্ধকার জীবনের দিকে চলে যাচ্ছে। সীমান্ত এলাকাগুলোতে শিশু পাচারের ঘটনাও উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সচেতন মহল মনে করছে।
এমন পরিস্থিতিতে শিশুদের নিরাপত্তা, শিক্ষা, চিকিৎসা ও মানবিক অধিকার নিশ্চিত করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলার শিশু ট্রাস্টের সভাপতি ও স্বাস্থ্য মন্ত্রীর সহধর্মিণী সোনিয়া হোসেন।
তিনি বলেন,
“শিশুদের বাঁচাতে হবে। কারণ আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। অসহায় ও পথশিশুদের নিরাপদ আশ্রয়, শিক্ষা, চিকিৎসা এবং ভালোবাসা দিতে না পারলে একটি সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব নয়।”
তিনি আরও বলেন, মাদকাসক্ত শিশুদের দ্রুত চিকিৎসা ও পুনর্বাসনের আওতায় আনতে হবে। অসুস্থ শিশুদের হাসপাতালে ভর্তি করে সঠিক চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিশু পাচার বন্ধে সীমান্ত এলাকায় কড়া নজরদারি এবং শিশু বিক্রির মতো অমানবিক অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি।
শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—
অসহায় শিশুদের জন্য সরকারিভাবে আবাসিক হোস্টেল নির্মাণ
বিনামূল্যে শিক্ষা, চিকিৎসা ও পুষ্টিকর খাবারের ব্যবস্থা
আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে শিশু নিরাপত্তা জোরদার
মাদকাসক্ত শিশুদের চিকিৎসা ও পুনর্বাসন
শিশু পাচার প্রতিরোধে কঠোর নজরদারি
সমাজে শিশু অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি
বিত্তবানদের অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান
এতিম ও অসহায় শিশুদের সাথে পরিবারভিত্তিক মানবিক সময় কাটানোর উদ্যোগ
শিশুদের খেলাধুলা ও বিনোদনের সুযোগ বৃদ্ধি
“শিশু আনন্দ দিবস” আয়োজনের মাধ্যমে শিশুদের আনন্দ ও ভালোবাসা দেওয়ার উদ্যোগ
সমাজ সচেতন মহল মনে করছে, শিশুদের রক্ষা করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি পুরো জাতির নৈতিক দায়িত্ব। প্রতিটি শিশুর মুখে হাসি ফুটলে তবেই একটি মানবিক, উন্নত ও নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে। আজ প্রয়োজন সম্মিলিত উদ্যোগ, মানবিকতা এবং সচেতনতা। কারণ শিশুদের বাঁচাতে পারলেই বাঁচবে দেশের ভবিষ্যৎ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০