news editor
২৫ এপ্রিল ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লোডশেডিংমুক্ত শরীয়তপুর গড়তে উদ্যোগ: বিল পরিশোধে গ্রাহকদের প্রতি আহ্বান হুইপ অপুর

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে লোডশেডিংমুক্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

শনিবার (২৬ এপ্রিল) ডামুড্যা উপজেলার সকল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) ও ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম)-এর সঙ্গে আলোচনা করে সার্বিক পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় পরামর্শ চান।

হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, “শরীয়তপুর জেলা আমার পরিবার, এ জেলার মানুষের কাছে আমি দায়বদ্ধ। সেই দায়বদ্ধতা থেকেই জেলাকে লোডশেডিংমুক্ত করতে আপনাদের পরামর্শ চাইছি। আপনাদের যা প্রয়োজন, আমাকে জানাবেন—আমি তা বাস্তবায়ন করব।”

হুইপ অপু আরও বলেন, বিদ্যুৎ সেবার মান উন্নত করতে হলে গ্রাহকদেরও দায়িত্বশীল হতে হবে। নিয়মিত বিল পরিশোধের মাধ্যমে বিদ্যুৎ খাত সচল রাখা সম্ভব, যা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সহায়ক হবে।

এ সময় শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) জানান, বকেয়া বিলের কারণে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয় এবং অনেক সময় সরবরাহে বিঘ্ন ঘটে। এ অবস্থায় হুইপ অপু সকল গ্রাহককে সময়মতো বিল পরিশোধের জন্য আন্তরিকভাবে আহ্বান জানান।

ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সালাহ উদ্দিন আইয়ুবীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস এম রাফেউল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০