news editor
২৪ মে ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তরুণদের প্রথম পছন্দ এ বি সিদ্দিক ফিরোজ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রায়গঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন রায়গঞ্জ–তারাশ-সলঙ্গা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক এ.বি. সিদ্দিক ফিরোজ। একই সঙ্গে তিনি সিদ্দিক ফিরোজ ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। ঈদ উপলক্ষে তিনি এক বার্তায় বলেন, পবিত্র ঈদুল আজহা হলো ‘ত্যাগের উৎসব’। এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হল ত্যাগ করা যা আমাদের মাঝে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা নিয়ে আসে। তিনি সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং ঈদের আনন্দ সবাইকে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।

এদিকে সম্ভাব্য আসন্ন রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার বিভিন্ন মহলে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে এ.বি. সিদ্দিক ফিরোজের নাম আলোচনায় রয়েছে। বিশেষ করে যুবক ও তরুণদের মধ্যে তাকে ‘জনতার চেয়ারম্যান’ হিসেবে উল্লেখ করতে শোনা যাচ্ছে। এক সাক্ষাৎকারে এ.বি. সিদ্দিক ফিরোজ বলেন, “আমি দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। আমার লক্ষ্য হচ্ছে রায়গঞ্জ উপজেলা অঞ্চলের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা এবং দুর্নীতি, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা।

স্থানীয় বাসিন্দারা জানান, সিদ্দিক ফিরোজ দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন মূলক কাজ করবেন বলে তারা আশা প্রকাশ করেন।

সচেতন মহল ও সমাজকর্মীদের মতে, সিদ্দিক ফিরোজ একজন শিক্ষিত, স্বচ্ছ ক্লিন ইমেজের মানুষ আগামী উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হলে রায়গঞ্জ উপজেলার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোর উন্নয়ন হবে বলে জানিয়েছেন।একই সঙ্গে তিনি একটি শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন প্রত্যাশা করেন।

পরিশেষে এ.বি. সিদ্দিক ফিরোজ, “পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রায়গঞ্জ ও সলঙ্গার সকল মানুষের প্রতি জানায় আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০