news editor
৫ জুন ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সিনিয়র স্টাফ নার্সের সংবাদ সম্মেলন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ কর্মরত সিনিয়র স্টাফ নার্স মোছাঃ সুলতানা রাজিয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘ধর্ষণের আলামত নষ্ট’ সংক্রান্ত অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০ টার দিকে ভুইয়াগাঁতী মমজান সুপার মার্কেটে রিপোটার্স ইউনিটির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন, সিনিয়র স্টাফ নার্স সুলতানা রাজিয়া তিনি বলেন, উপজেলার পূর্ব লক্ষ্মীখোলা গ্রামের তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছেন। বিশেষ করে মানবাধিকার কর্মী হিসেবে পরিচিত মোঃ ফয়সাল বিশ্বাস তার বিরুদ্ধে ধর্ষণের আলামত নষ্ট করার অভিযোগ এনেছেন, যা তিনি সম্পূর্ণরূপে অস্বীকার করেন। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন ,ঘটনার দিন সকাল ৯টা ৫৩ মিনিটে আমি যথাযথভাবে হাজিরা নিশ্চিত করে কর্মস্থলে যোগদান করি এবং নিয়মিত দায়িত্ব পালন করি। কিন্তু আমার জানা মতে, ওই দিন কথিত ধর্ষণের শিকার শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয়নি। এমনকি কোনো চিকিৎসকের শরণাপন্নও হয়নি। ফলে আলামত নষ্ট করার প্রশ্নই ওঠে না। সংবেদনশীল ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়াই আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। এতে আমার ব্যক্তি ও পেশাগত সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভিত্তিহীন অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ-সলঙ্গা মডেল প্রেসক্লাবের সভাপতি আইয়ুব আলী মন্ডল, রিপোটার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম সহ বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইবিএল চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ

বিশ্ব পরিবেশ দিবসে কার্যকরী পদক্ষেপ গ্রহণে গাইবান্ধায় মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান

উখিয়ায় বিজিবির সঙ্গে সশস্ত্র দলের গোলাগুলি, জি-থ্রি রাইফেল ও ৪ হাজার ইয়াবা উদ্ধার

কুমিল্লা বিমানবন্দর-সংলগ্ন ভূমি বিরোধ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ

জয়পুরহাটে পৃথক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার

রায়গঞ্জে ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সিনিয়র স্টাফ নার্সের সংবাদ সম্মেলন

ময়মনসিংহ ধোবাউড়া মন্জুরুল হক হত্যা মামলার বাদী আসামী গ্রেফতারের জন্য প্রসাশন এর দ্বারে দ্বারে ঘুড়ছে

১০

মদনে হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্যফ্রন্টের আহব্বায়ক কমিটি গঠন

১১

গোবিন্দগঞ্জে মাদকসহ ২ জন কে ৩৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড

১২

কুমিল্লায় ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক

১৩

বেনাপোল সীমান্তে সাড়ে ৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

১৪

বিরুদ্ধে কালাই থানার বিশেষ অভিযান: মে মাসে গ্রেপ্তার ২১, উদ্ধার ২২৯ পিস ট্যাপেন্টাডল

১৫

মদনে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার ধ্বংসের পথে যুবসমাজ

১৬

রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

১৭

কুমিল্লা বুড়িচংয়ে তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

১৮

তীব্র গরমে কালাই আন নাজাত ফাউন্ডেশনের বিনামূল্যে শরবত বিতরণ

১৯

বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪

২০