news editor
১৩ এপ্রিল ২০২৬, ২:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যৌথ বাহিনীর অভিযানে নারায়ণগঞ্জে অবৈধভাবে মজুতকৃত সয়াবিন তেল ও টিসিবির পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং অবৈধ মজুদ প্রতিরোধে বিশাল এক যৌথ অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), জেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তর। রোববার (১২ এপ্রিল) বিকেলে পরিচালিত এই অভিযানে ৭৫০০ লিটার সয়াবিন তেল ও টিসিবির ৬৫০ বস্তা আটা জব্দ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্টদের অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়।

বিজিবি জানিয়েছে, অভিযানে নিতাইগঞ্জের ৮১ বংশাল রোডে অবস্থিত ‘মেসার্স বিকে ফুড প্রোডাক্ট’ থেকে অবৈধভাবে মজুদ ও মোড়কজাতকৃত মোট ৭,৫০০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এ সময় প্রতিষ্ঠানের মালিক গৌতম কুমার শাহাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই এলাকার ‘এস ডি ফ্লাওয়ার মিলস’ এবং ‘গাউসুল আজম ফুড এন্ড এলাইট মিল’- এ অভিযান চালিয়ে টিসিবির ৬৫০ বস্তা (৩২.৫ টন) আটা উদ্ধার করা হয়। সরকারি এসব পণ্য অবৈধভাবে মজুদ রাখায় মোবাইল কোর্টের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজার ও জিএম-কে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাদের যথাক্রমে ৭ দিন এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ম্যাজিস্ট্রেট।

অভিযানটি নারায়ণগঞ্জের জেলা প্রশাসন, খাদ্য অধিদপ্তর ও পুলিশের সহযোগিতায় ৬২ বিজিবি ব্যাটালিয়ন পরিচালনা করে। এতে উপস্থিত ছিলেন ৬২ বিজিবির উপ-অধিনায়ক মেজর মোঃ ফারজিন ফাহিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি বিন কাদিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার সুমিত রাজা, খাদ্য অধিদপ্তরের ডিসি মোঃ বাবুল হোসেন।

নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ও মজুদদারি ভাঙতে বিজিবি’র এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০