news editor
১৬ মে ২০২৬, ১১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যশোরের চাঁচড়া ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২০৪২ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিশাল সংখ্যক নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১৬ মে) চাঁচড়া ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ৭ নম্বর ওয়ার্ডের মোট ২,০৪২ জন যোগ্য নারী সদস্যের হাতে এই কার্ড তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য (এমপি), জননেতা অনিন্দ্য ইসলাম অমিত।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন জনবান্ধব সরকার দেশের প্রান্তিক মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী যে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির সূচনা করেছেন, তা আজ দেশের প্রতিটি প্রান্তে সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। এই কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।”

তিনি আরও উল্লেখ করেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের অর্থনৈতিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করার ওপর বিশেষ জোর দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আজ চাঁচড়া ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২০৪২ জন নারী সদস্যের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হলো। এটি কেবল একটি সরকারি সহায়তা নয়, বরং নারীদের আত্মমর্যাদা ও অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর একটি যুগান্তকারী ও মানবিক প্রয়াস।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোঃ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল ইসলাম সাবু।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং তৃণমূল পর্যায়ে উন্নয়ন পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

চাঁচড়া ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই কার্ড বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই স্থানীয় নারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উপকারভোগী নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগের সুবিধা সরাসরি পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০