news editor
১৮ এপ্রিল ২০২৬, ১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মুদি দোকান নেই, তবুও মিলছে টিসিবি লাইসেন্স: টাকার বিনিময়ে সিটি কর্পোরেশনের ‘ভুয়া’ ট্রেড লাইসেন্স ও ভাড়া বাণিজ্যের রমরমা কারবার

নিজস্ব প্রতিবেদকঃসরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সাধারণ মানুষের কাছে সুলভ মূল্যে পণ্য পৌঁছে দেওয়ার লক্ষে টিসিবি (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) ডিলারশিপ প্রদান করা হয়। কিন্তু এই সেবামূলক কার্যক্রমকে ঘিরে গড়ে উঠেছে এক ভয়ংকর জালিয়াতি চক্র। বাস্তব কোনো মুদি দোকান না থাকা সত্ত্বেও সিটি কর্পোরেশনের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে টাকার বিনিময়ে তৈরি করা হচ্ছে ট্রেড লাইসেন্স। আর সেই ‘কাগজে-কলমে’ থাকা দোকানের বিপরীতে বাগিয়ে নেওয়া হচ্ছে টিসিবির ডিলারশিপ লাইসেন্স।

অনুসন্ধানে জানা গেছে, এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তি সিটি কর্পোরেশনের অসাধু কর্মচারীদের মোটা অংকের টাকা দিয়ে মুদি দোকানের ট্রেড লাইসেন্স সংগ্রহ করছেন। আইন অনুযায়ী নিজস্ব দোকান ও স্থায়ী ঠিকানা থাকা বাধ্যতামূলক হলেও এসব লাইসেন্স গ্রহীতাদের বাস্তবে কোনো ব্যবসায়িক অস্তিত্ব নেই। অভিনব কায়দায় তারা কেবল লাইসেন্স পাওয়ার স্বার্থে ভুয়া ঠিকানা ব্যবহার করছেন।

চক্রটির মূল উদ্দেশ্য ডিলারশিপ পাওয়ার পর তা নিজে পরিচালনা না করে উচ্চমূল্যে অন্যের কাছে ভাড়া দেওয়া। নিয়ম অনুযায়ী টিসিবির লাইসেন্স হস্তান্তরযোগ্য নয়, কিন্তু তদারকির অভাবে এক ব্যক্তির লাইসেন্স ব্যবহার করছে অন্য পক্ষ। শুধু তাই নয়, ধরা পড়ার হাত থেকে বাঁচতে তারা নিয়মিত তাদের কথিত ব্যবসার স্থান ও বাসস্থানের ঠিকানা পরিবর্তন করছেন। দৈনিক পত্রিকার অনুসন্ধানে দেখা গেছে, গত কয়েক মাসেই বেশ কয়েকজন ডিলার তাদের নামমাত্র ঠিকানা কয়েক দফা বদল করেছেন, যা সম্পূর্ণ অবৈধ।
এই অনিয়মের ফলে প্রকৃত ব্যবসায়ীরা বঞ্চিত হচ্ছেন এবং সরকারের ভর্তুকি দেওয়া পণ্য কালোবাজারে চলে যাওয়ার ঝুঁকি বাড়ছে। এ বিষয়ে সিটি কর্পোরেশন ও টিসিবি কর্তৃপক্ষের যথাযথ নজরদারি ও জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ জনগণ।এখনো নীরব ভূমিকা পালন করছেন কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০