news editor
১৭ জুন ২০২৬, ৫:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুগদা-মানিকনগরে অবশেষে ধরা পড়ল ‘হানি ট্র্যাপ’ চক্রের প্রধান

সরদার নাছির আহমেদ : রাজধানীর মুগদা, মানিকনগর ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে আলোচিত ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলিং চক্রের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ এবং সাংবাদিকদের ধারাবাহিক অনুসন্ধানের পর অবশেষে চক্রের অন্যতম প্রধান সদস্যকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক প্রিয়া চৌধুরীর ও আল আমিন আবিরের সংগ্রহ করা তথ্য ও অনুসন্ধানের ভিত্তিতে একাধিক সাংবাদিক মাঠে নেমে চক্রটির কার্যক্রম নিয়ে অনুসন্ধান শুরু করেন। বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করা হয় এবং পুলিশের কাছেও একাধিকবার হস্তক্ষেপের দাবি জানানো হয়।
এরই ধারাবাহিকতায় গতকাল রাত আনুমানিক ১টার দিকে মুগদা মানিকনগর এলাকায় ৭ নম্বর ওয়ার্ড যুবদল নেতা রানার নেতৃত্বে স্থানীয় জনতা অভিযান চালিয়ে কথিত হানি ট্র্যাপ চক্রের দুই সদস্যকে আটক করে। আটককৃতরা হলেন মৌসুমি ওরফে পাপ্পি (৫০) এবং মুক্তা (৪০)।
স্থানীয়দের দাবি, মৌসুমি ওরফে পাপ্পি দীর্ঘদিন ধরে চক্রটির অন্যতম প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করতেন। তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল বিভিন্ন কৌশলে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে অর্থ আদায়, ভয়ভীতি প্রদর্শন এবং ব্ল্যাকমেইলের মতো কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।
আটকের পরপরই তাদের মুগদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় দেখা যায়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকাবাসী এ চক্রের কারণে আতঙ্ক ও হয়রানির শিকার হয়ে আসছিলেন।
উল্লেখ্য, জাতীয় দৈনিক সরেজমিন বার্তা পত্রিকায় সম্প্রতি প্রকাশিত “মুগদা-মাণ্ডা-মানিকনগরে ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইল চক্রের আনাগোনা, দিশেহারা সাধারণ মানুষ” শীর্ষক প্রতিবেদনে চক্রটির নানা কর্মকাণ্ড তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, সংঘবদ্ধ এই চক্র বিভিন্ন প্রলোভন ও কৌশল ব্যবহার করে সাধারণ মানুষকে টার্গেট করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে।
এলাকাবাসীর প্রত্যাশা, আটককৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রটির অন্যান্য সদস্যদের পরিচয় বেরিয়ে আসবে এবং দীর্ঘদিনের এই অপরাধচক্রের সম্পূর্ণ নেটওয়ার্ক উন্মোচিত হবে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য, সাংবাদিকদের অনুসন্ধান, গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ এবং যুবদল নেতা রানার নেতৃত্বে স্থানীয়দের সক্রিয় ভূমিকার ফলে অবশেষে আলোচিত এই চক্রের সদস্যরা আইনের আওতায় এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০