news editor
৩ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ ৯ পাচারকারী আটক

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজারের সেন্টমার্টিনের উত্তর-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ সিমেন্ট, একটি ফিশিং বোট এবং ৯ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (৩ জুন) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার রাত ২টার দিকে সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ ‘মনসুর আলী’ গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের উত্তর-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৪ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের ৬৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।
এ সময় পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ৯ জন পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দকৃত সিমেন্ট, ফিশিং বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মিডিয়া কর্মকর্তা আরও জানান, দেশের সামুদ্রিক ও উপকূলীয় এলাকায় চোরাচালান এবং পাচার কার্যক্রম রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

খাদ্য অধিদপ্তরের অদৃশ্য শক্তির বলে কুষ্টিয়া ফেলে সিরাজগঞ্জে যোগদানের নেপথ্যে কী?

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দিলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

১০

মায়ের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দোষীদের শাস্তির চায় সন্তানরা

১১

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, জয়পুরহাট সাংগঠনিক জেলার উদ্যোগে যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

১২

এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১

১৩

গাইবান্ধার রুমন হত্যা মামলার প্রধান দুই আসামি গাজীপুর থেকে গ্রেফতার

১৪

বগুড়ার সাবগ্রাম ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ উদ্বোধন

১৫

কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময়

১৬

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এর অর্থায়নে চকরিয়ায় বিনামূল্যে গাছের চারা বিতরণ

১৭

ঈদগাঁওয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৮

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

১৯

ছাতকে বালু উত্তোলনের মহোৎসব, কোটি টাকার সিন্ডিকেটের অভিযোগ

২০